খুলে গিয়েছে ৮ ম বেতন কমিশনের সরকারিপোর্টাল, জেনেনিন সুবিধা নেওয়ার শেষ তারিখ?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত! অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র। নিজের ভবিষ্যৎ বেতন কাঠামো, সুযোগ-সুবিধা এবং সমস্যা নিয়ে এবার সরাসরি কমিশনের কাছে মতামত জানাতে পারবেন কর্মীরা। এর জন্য চালু করা হয়েছে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল। এর আগে কেবলমাত্র অনুমোদিত সংগঠনগুলিই এই সুযোগ পেত, কিন্তু এবার সাধারণ কর্মচারী এবং পেনশনারদের জন্যও খুলে দেওয়া হলো পরামর্শের দরজা।

মেমোরেন্ডাম প্রক্রিয়া কী? সহজ ভাষায়, মেমোরেন্ডাম হলো একটি প্রস্তাব বা পরামর্শপত্র। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি চূড়ান্ত করার আগে কর্মীদের প্রত্যাশা এবং সমস্যার কথা জানতে চায় কমিশন। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিজের মতামত সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়া যাবে। কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার ফলে সুপারিশগুলি আরও বাস্তবসম্মত ও সময়োপযোগী হবে।

কিভাবে জমা দেবেন পরামর্শ? ব্যক্তিগত ইমেল বা চিঠিপত্র পাঠিয়ে কোনো লাভ হবে না। আবেদন বা পরামর্শ পাঠাতে হবে শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে: ১. 8cpc.gov.in অথবা innovateindia.mygov.in পোর্টালে যান। ২. আপনার ইমেল বা মোবাইল নম্বর ব্যবহার করে MyGov অ্যাকাউন্টে লগ-ইন করুন। ৩. ওটিপি (OTP) যাচাইয়ের পর নির্দিষ্ট ফরম্যাটে নিজের মতামত বা পরামর্শ টাইপ করে জমা দিন।

কারা সুযোগ পাবেন? এই প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন:

  • বর্তমানে কর্মরত যেকোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী।

  • অবসরপ্রাপ্ত ৬৭ লক্ষ পেনশনভোগী।

  • কেন্দ্রীয় কর্মচারীদের স্বার্থে কাজ করা অনুমোদিত ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনগুলি।

সময়সীমা: অষ্টম বেতন কমিশনের এই পোর্টালে মতামত জানানোর শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৬। বিশেষজ্ঞ মহলের মতে, কমিশনের এই পদক্ষেপের প্রভাব সরাসরি ৪৮ লক্ষ কর্মরত কর্মচারী এবং ৬৭ লক্ষ পেনশনভোগীর পকেটে পড়বে। তাই নিজের অধিকার ও দাবির বিষয়ে মতামত জানানোর এটাই সেরা সময়।