বুকিং করলেই কেল্লাফতে! রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট দিল তেল মন্ত্রক, স্বস্তিতে আমজনতা

ইরান ও ইজরায়েলের যুদ্ধের আবহে দেশজুড়ে রান্নার গ্যাসের যে হাহাকার তৈরি হয়েছিল, তা মেটাতে এবার বড় ঘোষণা করল মোদি সরকার। বুধবার কেন্দ্রীয় তেল মন্ত্রকের পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, দেশে রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন থেকে গ্যাস বুকিং করার মাত্র ২.৫ দিনের (আড়াই দিন) মধ্যেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার।

গত কয়েকদিন ধরে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের যে আশঙ্কা দানা বেঁধেছিল, তা উড়িয়ে দিয়ে কেন্দ্র জানিয়েছে যে, সরকারের বিশেষ তৎপরতায় দেশে গ্যাসের জোগান ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে তেল সংস্থাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে আগে সিলিন্ডার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল, সেখানে এই নতুন সময়সীমা সাধারণ মানুষের চিন্তা অনেকটাই দূর করবে। কেন্দ্রের দাবি, মজুতদারদের কারসাজি রুখতে এবং সরবরাহ সচল রাখতে প্রশাসন বদ্ধপরিকর।