দাউদাউ করে জ্বলছে দালাল স্ট্রিট! ৪১০ পয়েন্ট হারাল সেনসেক্স, হাহাকার বিনিয়োগকারীদের মধ্যে

শেয়ার বাজারে গত কয়েকদিন ধরেই চলছে চরম অস্থিরতা। মঙ্গলবার সাময়িক ঘুরে দাঁড়ানোর সবুজ সঙ্কেত মিললেও, বুধবার বাজার খুলতেই ফের সব আশা জলসাফ। বুধবার সকাল থেকেই সেনসেক্স এবং নিফটিতে বড়সড় ধস নামতে দেখা গেছে। বিএসই সেনসেক্স এক ধাক্কায় ৪১০ পয়েন্ট কমেছে এবং নিফটি নেমে গেছে ২৪,১৫০ পয়েন্টের নিচে। লগ্নিকারীদের কপালে এখন চিন্তার ভাঁজ।

শেয়ার বাজারের হালহকিকত:
আজকের বাজারে সবথেকে বেশি পতন লক্ষ্য করা গেছে কোলগেট পালমোলিভ (ইন্ডিয়া)-র শেয়ারে। ২,১২০.৫৫ টাকা থেকে কমে শেয়ারটির দর দাঁড়িয়েছে মাত্র ৮২.১০ টাকা (প্রায় ৩.৭৩% হ্রাস)। এছাড়াও ম্যাক্স হেলথকেয়ার, জেএসডব্লিউ স্টিল এবং এসবিআই লাইফের মতো বড় শেয়ারগুলো আজ ক্ষতির মুখে। সবথেকে বড় ধাক্কা খেয়েছে অথাম ইনভেস্টমেন্ট, যার শেয়ার এক দিনে ৭%-এর বেশি পড়ে গেছে। অটো, ব্যাঙ্কিং, আইটি এবং এফএমসিজি সেক্টরগুলো আজ কার্যত মুখ থুবড়ে পড়েছে।

অন্ধকারেও আলোর দিশা:
এত খারাপ বাজারের মধ্যেও টাটা গ্রুপের ভোল্টাস (Voltas) ৩%-এর বেশি রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এসি প্রস্তুতকারক সংস্থা ব্লু স্টার-ও আজ ভালো লাভ করেছে। হ্যাপিয়েস্ট মাইন্ডস টেক ৭%-এর বেশি লাফ দিয়ে আজ বাজারের ‘স্টার’ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের টেক্সাসে নতুন তৈল শোধনাগার নির্মাণের ঘোষণায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারও ১.৭৪% বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের নজরে সেরা ৫ স্টক:
বাজারের এই টালমাটাল অবস্থায় বিশেষজ্ঞরা কিছু নির্দিষ্ট স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন:

Can Fin Homes: ৮৫৫ টাকায় কিনুন; টার্গেট ৯১৫ টাকা।

Cipla Limited: ১,৩৩৩ টাকায় এন্ট্রি নিতে পারেন; টার্গেট ১,৩৬৫ টাকা।

Bajaj Finserv: ১,৮৬৬ টাকায় কিনুন; টার্গেট ১,৯৩০ টাকা।

Vedanta Limited: ৭২৩ টাকায় কেনার সুযোগ রয়েছে; টার্গেট ৭৬০ টাকা।

অন্যদিকে, সোনা ও রুপোর বাজারেও অস্থিরতা জারি রয়েছে। স্পট সোনার দাম ০.৩% বেড়ে ৫,২০৮.০৮ ডলারে পৌঁছেছে। ডলারের তুলনায় টাকার দাম ৭ পয়সা কমে ৯১.৯২-তে এসে দাঁড়িয়েছে।