সাবধান! এই তারিখগুলোতে জন্ম যাদের, তারা কি মনে মনে ভয়ঙ্কর? মিলিয়ে নিন সংখ্যাতত্ত্বের এই গোপন তথ্য

সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুসারে, একজন মানুষের জন্মের তারিখ কেবল একটি সংখ্যা নয়, বরং তার চরিত্রের গভীর রহস্যের চাবিকাঠি। অনেক সময় আমরা যাদের খুব সরল ভাবি, তাদের মনের ভেতরে হয়তো বইছে অন্য কোনো ঝড়। আবার কেউ হয়তো খুব শান্ত স্বভাবের হয়েও অন্যের ত্রুটি খুঁজে বের করতে সিদ্ধহস্ত। পৃথিবীতে এমন বহু মানুষ আছেন, যারা মুখে নিষ্পাপতার আবরণ ধরে রাখলেও মনে অন্য চিন্তা লালন করেন। সময়মতো এদের চিনতে না পারলে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। সংখ্যাতত্ত্বের আলোকে দেখে নিন আপনার বা আপনার কাছের মানুষের জন্মতারিখ কী বলছে:
১. যারা মানুষের মন পড়তে দক্ষ (৭, ১১, ১৮, ২৭, ২৯ এবং ১৫ তারিখ): যেকোনো মাসের এই তারিখগুলোতে যারা জন্মেছেন, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং শান্ত প্রকৃতির হন। এদের সবচেয়ে বড় ক্ষমতা হলো এরা সেকেন্ডের মধ্যে অন্যের মন পড়ে ফেলতে পারেন। এদের পর্যবেক্ষণ ক্ষমতা এতটাই গভীর যে এদেরকে প্রতারণা করা প্রায় অসম্ভব।
২. শান্ত চেহারার আড়ালে লুকানো ঝড় (১, ৩, ৯, ১৪, ২০ এবং ২৭ তারিখ): এই ব্যক্তিদের বাইরে থেকে দেখে অত্যন্ত ধীরস্থির মনে হলেও এদের ভেতরে সবসময় একটা অস্থিরতা বা ঝড় কাজ করে। এরা সাধারণত খুব একটা প্রতিক্রিয়া দেখান না, কিন্তু একবার বিরক্ত হলে এমন এক বাক্যে জবাব দেন যা সামনের মানুষকে হতবাক করে দিতে বাধ্য।
৩. নিষ্পাপ চেহারার আড়ালে বিপদ (৪, ৮, ১৩, ১৯, ২৮ এবং ৩০ তারিখ): সংখ্যাতত্ত্ব বলছে, এই তারিখগুলোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা দেখতে খুব নির্দোষ বা ইনোসেন্ট হন। কিন্তু এদের অন্ধভাবে বিশ্বাস করলে সারাজীবন অনুশোচনা করতে হতে পারে। এরা অনেক সময় গুরুতর ভুল বা অপরাধ করেও নিজেদের এমনভাবে উপস্থাপন করেন যেন তারা কিছুই জানেন না।
৪. নরম মনের কিন্তু কঠোর সিদ্ধান্ত (২, ৬, ১২, ১৭, ২৩ এবং ২৫ তারিখ): এই ব্যক্তিরা অত্যন্ত ঠান্ডা মাথার এবং দয়ালু হন। তবে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যদি কেউ একবার এদের বিশ্বাসভঙ্গ করে বা এদের নজরের বাইরে চলে যায়, তবে এরা আর কক্ষনো পিছন ফিরে তাকান না। সম্পর্কের ক্ষেত্রে এরা যতটা নরম, বিচ্ছেদের ক্ষেত্রে ততটাই কঠোর।