সরকারি কর্মীদের মুখে হাসি! কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন? প্রথম কমিশনের বেতন জানলে চমকে উঠবেন

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জল্পনা তুঙ্গে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে কবে মিলবে নয়া বেতন কাঠামোর সুবিধা? এই নিয়ে যখন সারা দেশে চর্চা চলছে, ঠিক তখনই সামনে এল দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম বেতন কমিশনের সেই অবিশ্বাস্য পরিসংখ্যান। যেখানে মাসিক বেতন শুরু হতো মাত্র দুই অংকের সংখ্যা দিয়ে!
কবে আসছে অষ্টম বেতন কমিশন?
২০২৫ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল। নিয়ম অনুযায়ী, কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে আরও অতিরিক্ত ৬ মাস সময় নিতে পারে কমিশন। অর্থাৎ, ২০২৭ সালের মাঝামাঝির আগে সুপারিশ জমা পড়ার সম্ভাবনা কম। সব কিছু ঠিক থাকলে ২০২৮ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে পারেন।
বেতন কমিশনের বিবর্তন: এক নজরে (১৯৪৬ – ২০২৬):
| বেতন কমিশন | সময়কাল | সর্বনিম্ন বেতন (মাসিক) | সর্বোচ্চ বেতন (মাসিক) |
| প্রথম | ১৯৪৬-৪৭ | ৫৫ টাকা | ২,০০০ টাকা |
| দ্বিতীয় | ১৯৫৭-৫৯ | ৮০ টাকা | ৩,০০০ টাকা |
| তৃতীয় | ১৯৭২-৭৩ | ১৯৬ টাকা | ৩,৫০৯ টাকা |
| চতুর্থ | ১৯৮৬ | ৭৫০ টাকা | ৮,০০০ টাকা |
| পঞ্চম | ১৯৯৬ | ২,৫৫০ টাকা | ২৬,০০০ টাকা |
| ষষ্ঠ | ২০০৬ | ৭,০০০ টাকা | ৮০,০০০ টাকা |
| সপ্তম | ২০১৬ | ১৮,০০০ টাকা | ২,৫০,০০০ টাকা |
অষ্টম বেতন কমিশনে কী কী বদল হতে পারে?
ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) সহ একাধিক সংগঠন দাবি তুলেছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল বেতনের মধ্যে ব্যবধান কমাতে হবে। বর্তমানে এই অনুপাত ১:৮ করার দাবি জোরালো হচ্ছে। যদি এই দাবি মানা হয়, তবে সর্বনিম্ন মূল বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।