টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সেরা’র মুকুট সঞ্জুর মাথায়, কিষাণ-রাহুলদের পিছনে ফেলে কি এবার টেস্টেও সুযোগ?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (Player of the Tournament) নির্বাচিত হওয়া সঞ্জু টানা তিন ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে) বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। এই সাফল্যের মাঝেই এক সাক্ষাৎকারে সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ জানালেন, ছোটবেলায় সঞ্জুকে গড়ে তোলার জন্য তিনি কতটা কড়া ছিলেন।

সঞ্জুর বাবার কথায়, “সঞ্জু যখন চার বছরের শিশু, তখন থেকেই আমি ওকে সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের খেলা দেখতাম। আমি চাইতাম ও যাতে কেবল এই দুই কিংবদন্তির টেকনিক আর মানসিকতা অনুসরণ করে বড় হয়। আমরা অন্য কোনো ব্যাটারের খেলা দেখতাম না।” আজ বাবার সেই লক্ষ্য সার্থক হয়েছে। টুর্নামেন্টে ৮০.২৫ গড় এবং ১৯৯.৩৭ স্ট্রাইক রেটে ৩২১ রান করে সঞ্জু এখন ভারতের ব্যাটিং স্তম্ভ। তবে আক্ষেপ একটাই, এই অবিশ্বাস্য ফর্মের পরেও সঞ্জু এখনও টেস্ট দলের বাইরে। ক্রিকেট মহলের প্রশ্ন, সাদা বলের এই বিধ্বংসী পারফরম্যান্স কি এবার সঞ্জুকে টিম ইন্ডিয়ার সাদা জার্সির দরজা খুলে দেবে?