পিরিয়ডের ব্যথা থেকে মানসিক চাপ— সব সমস্যার সমাধান এখন আপনার হাতে! এই ৫টি যোগাসনেই মিলবে মুক্তি

২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের মঞ্চে দাঁড়িয়ে আজকের নারীদের জন্য সবথেকে বড় উপহার হতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি সজাগ হওয়া। ঘর এবং অফিস— দুই ফ্রন্ট সামলাতে গিয়ে মহিলারা প্রায়ই নিজেদের শরীরের দিকে নজর দেওয়ার সময় পান না। কিন্তু চিকিৎসকদের মতে, প্রতিদিন মাত্র ২০-৩০ মিনিট সময় বের করে নিলেই কেল্লাফতে! নমনীয়তা বৃদ্ধি থেকে হরমোনের ভারসাম্য রক্ষা— যোগচর্চায় লুকিয়ে আছে সুস্থ জীবনের চাবিকাঠি।

শরীর রিচার্জ করতে ৫টি জাদুকরী আসন ১. বালাসন: সারাদিনের ক্লান্তি শেষে স্নায়ুকে শান্ত করতে এর জুড়ি নেই। এটি পিঠের ব্যথা কমায়। ম্যাটের ওপর হাঁটু মুড়ে বসে কপাল মাটি স্পর্শ করে হাত দুটি ছড়িয়ে দিন। ১ মিনিট এই অবস্থায় থাকুন। ২. মার্জারাসন: পিরিয়ড চলাকালীন অসহ্য পেটে ব্যথা কমাতে এটি মহৌষধ। হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসে শ্বাস নিতে নিতে পিঠ নামিয়ে মাথা ওপরে তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ ধনুকের মতো বাঁকিয়ে চিবুক বুকে ঠেকান। ৩. বীরভদ্রাসন: এটি কেবল পায়ের পেশি মজবুত করে না, বরং নারীদের আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি বাড়ায়। ৪. বৃক্ষাসন: কাজের চাপে মানসিক ভারসাম্য হারালে এই আসনটি আপনাকে স্থির হতে সাহায্য করবে। এক পায়ে দাঁড়িয়ে অন্য পা উরুতে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গিতে স্থির থাকুন ৩০ সেকেন্ড। ৫. ভুজঙ্গাসন: যারা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন, তাদের থাইরয়েড গ্রন্থি সচল রাখতে এবং মেরুদণ্ড সোজা রাখতে এই আসনটি মাস্ট।

খাদ্যাভ্যাস ও ‘মুন মিল্ক’ রহস্য শুধু ব্যায়াম করলেই হবে না, সঙ্গে চাই পুষ্টিকর ডায়েট। ওমেগা-৩ সমৃদ্ধ আখরোট বা সামুদ্রিক মাছ দুশ্চিন্তা কমায়। পালং শাক ও প্রোটিনের জন্য ডাল ডায়েটে রাখা জরুরি। আর মিষ্টির নেশা থাকলে বেছে নিন ডার্ক চকলেট। তবে সবথেকে বড় টিপস হলো রাতের ঘুম। স্ট্রেস কমাতে ও গভীর ঘুমের জন্য রাতে শোওয়ার আগে অশ্বগন্ধা মেশানো গরম দুধ বা ‘মুন মিল্ক’ খাওয়ার অভ্যাস করুন। এই নারী দিবসে নিজের শরীরের কাছে অঙ্গীকারবদ্ধ হোন— সুস্থ থাকাই হোক আপনার সেরা প্রাপ্তি।