“ফাইনালে রিকি মার্টিন ধামাকা!”-T20 WC-এর সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন এই দুই ভারতীয় গায়ক

আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। আজ সন্ধ্যায় ভারত ও নিউজিল্যান্ডের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসছে সুরের মেলা। ক্রিকেট আর বিনোদনের এই মেলবন্ধনে আইসিসি (ICC) এক এলাহি আয়োজন করেছে। একদিকে যখন তেরঙা পতাকায় আহমেদাবাদ নীল সমুদ্রের রূপ নিয়েছে, ঠিক তখনই সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ কাঁপাতে তৈরি দেশি-বিদেশি তারকারা।
মঞ্চ মাতাবেন ল্যাটিন পপ সম্রাট রিকি মার্টিন
এবারের বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ল্যাটিন পপ সুপারস্টার রিকি মার্টিন। ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপের সেই কালজয়ী গান ‘লা কোপা দে লা ভিদা’ গেয়ে বিশ্ব জয় করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, সেই পুরনো স্মৃতি উস্কে দিয়েই আজ আমেদাবাদের দর্শকদের মাতাবেন তিনি। তাঁর পারফরম্যান্স মানেই এক অন্য পর্যায়ের এনার্জি, যা মাঠের খেলোয়াড়দেরও উদ্বুদ্ধ করবে।
দেশি তড়কা: ফাল্গুনী ও সুখবীর
বিদেশি গায়কের পাশাপাশি ভারতীয় সুরের ছোঁয়া রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে দুই প্রবাদপ্রতিম শিল্পী ফাল্গুনী পাঠক এবং সুখবীর সিং-কে।
-
ফাল্গুনী পাঠক: শোনা যাচ্ছে, অনুষ্ঠানের উদ্বোধন হবে ‘ডান্ডিয়া কুইন’ ফাল্গুনী পাঠকের সুর দিয়ে। তাঁর সাথে পারফর্ম করবেন অন্তত ৫০ জন নৃত্যশিল্পী।
-
সুখবীর সিং: পপ সম্রাট সুখবীর তাঁর চিরাচরিত পাঞ্জাবি বিট দিয়ে গ্যালারি মাতাবেন। তাঁর গানের তালে নাচবেন নৃত্যশিল্পীরা, যা গোটা স্টেডিয়ামে এক উৎসবের মেজাজ তৈরি করবে।
অনুষ্ঠানের সময়সূচি
-
উদ্বোধন: ফাল্গুনী পাঠক।
-
মধ্যমণি: সুখবীর সিং।
-
গ্র্যান্ড ফিনালে: রিকি মার্টিন।
-
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা।
আহমেদাবাদের গ্যালারিতে ১ লক্ষেরও বেশি মানুষের সামনে এই অনুষ্ঠান এক অনন্য ইতিহাস তৈরি করতে চলেছে। বিনোদনের এই ঝড় শেষ হতেই শুরু হবে আসল যুদ্ধ— ট্রফি কার ঘরে যাবে, ভারত না কি নিউজিল্যান্ড?