সোনা না রুপো—দামের দৌড়ে কে এগিয়ে? কলকাতায় আজকের লেটেস্ট রেট কার্ড দেখে চমকে যাবেন!

বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ঘনালেও উল্টো পুরাণ ভারতের বাজারে। বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে টানা কয়েকদিন ধরে নিম্নমুখী সোনার দাম। তবে বিয়ের মরসুমে এই পতন যেন মেঘ না চাইতেই জল সাধারণ মধ্যবিত্তের জন্য। ৫ মার্চের তুলনায় আজ, ৬ মার্চ ফের এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়েছে হলুদ ধাতু। দেখে নেওয়া যাক আজকের বাজার দর।
২৪ ক্যারেট সোনা:
বিশুদ্ধ সোনার দাম আজ প্রতি গ্রামে ৮০ টাকা কমেছে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৫,৯৩০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের জন্য আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৩০০ টাকা।
২২ ক্যারেট সোনা (গয়না সোনা):
গয়না তৈরির জন্য জনপ্রিয় ২২ ক্যারেট সোনার দামও আজ গ্রাম প্রতি ৭৫ টাকা কমেছে। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে আপনার খরচ হবে প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৩৫০ টাকা।
পুরানো সোনা বিক্রির হার:
আপনি যদি আজ আপনার কাছে থাকা পুরানো গয়না বিক্রি করতে চান, তবে প্রতি গ্রামে পাবেন ১৪,৪৯৬ টাকা। যা গতকালের তুলনায় গ্রাম প্রতি ৭৩ টাকা কম।
১৮ ক্যারেট ও রুপোর দাম:
সস্তার দৌড়ে পিছিয়ে নেই ১৮ ক্যারেট সোনাও। আজ এর দাম গ্রাম প্রতি ৬৫ টাকা কমে দাঁড়িয়েছে ১২,৪২৫ টাকায়। অন্যদিকে, রুপোর দামেও বড়সড় ধস নেমেছে। প্রতি কেজিতে ২,০৯০ টাকা কমে রুপোর আজকের বাজার দর ২ লক্ষ ৬৮ হাজার ৮০ টাকা।
আজকের রেট চার্ট এক নজরে:
| ধাতু ও মান | ওজন | আজকের দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫,৯৩০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫,১৩৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪,৪৯৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২,৪২৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ২,৬৮,০৮০ |
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া এই তথ্যের সঙ্গে গয়না কেনার সময় জিএসটি (GST) এবং মেকিং চার্জ অতিরিক্ত যুক্ত হবে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতার কারণেই দামের এই ওঠানামা। তাই বিনিয়োগের আগে বাজার যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।