মার্চে টানা ৬ দিনের বাম্পার ছুটি! নবান্নের তালিকায় খুশির জোয়ার, সুযোগ হারাবেন না!

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাস পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একরাশ খুশির খবর নিয়ে হাজির হয়েছে। দোলযাত্রা থেকে শুরু করে ঈদ-উল-ফিতর এবং রামনবমী—এ মাসে উৎসব আর ছুটির যেন মেলা বসেছে। নবান্ন তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর (Audit Branch) থেকে প্রকাশিত ৪১৮৮-এফ(পি২) বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মার্চ মাসে একাধিক লম্বা ছুটির হাতছানি রয়েছে।
কীভাবে পাবেন টানা ৬ দিনের লম্বা ছুটি? মার্চ মাসের মাঝামাঝি সময়ে এক অভাবনীয় ছুটির সমীকরণ তৈরি হয়েছে। নবান্নের হলিডে লিস্ট অনুযায়ী, ১৭ মার্চ (মঙ্গলবার) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এরপর ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ২০ মার্চ থেকে পুনরায় ছুটির শুরু। তালিকা অনুযায়ী ২০ মার্চ (শুক্রবার) ঈদ-উল-ফিতরের আগের দিন হওয়ায় রাজ্য সরকারের বিশেষ ছুটি রয়েছে। ২১ মার্চ (শনিবার) ঈদ-উল-ফিতর (এন.আই অ্যাক্ট অনুযায়ী) এবং ২২ মার্চ (রবিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, যদি কোনো কর্মচারী ১৮ এবং ১৯ মার্চ এই দু’দিন ব্যক্তিগত ছুটি বা ‘লিভ’ নিতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা ৬ দিনের একটি লম্বা অবকাশ যাপন করতে পারবেন।
মাসের শেষেও ছুটির ছড়াছড়ি: মার্চের শেষ সপ্তাহও উৎসবের বাইরে নয়। ২৬ মার্চ (বৃহস্পতিবার) রামনবমী উপলক্ষে পাবলিক হলিডে বা সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মাসের একেবারে শেষ দিন, অর্থাৎ ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী উপলক্ষেও সরকারি দপ্তরগুলি বন্ধ থাকবে। এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্থানীয় পুরসভা, পঞ্চায়েত এবং সরকার পোষিত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ব্যাঙ্ক ছুটির ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম থাকতে পারে। সব মিলিয়ে, ২০২৬-এর মার্চ মাস হতে চলেছে পুরোপুরি ‘ছুটি ছুটি’ মেজাজের।