পর্দার হিরো থেকে রিয়েল লাইফ বিলিয়নেয়ার! আইপিএল না মন্নত—কোন বাজি বদলে দিল কিং খানের ভাগ্য?

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এর তালিকায় এবার বড় চমক শাহরুখ খান। রুপোলি পর্দার ‘বাদশা’ এখন আক্ষরিক অর্থেই বিলিয়নেয়ার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ১২,৪৯০ কোটি টাকা (১.৪ বিলিয়ন ডলার)। কেবল অভিনয় নয়, ব্যবসায়িক দূরদর্শিতাই তাঁকে পৌঁছে দিয়েছে এই শিখরে।
সাফল্যের নেপথ্যে তিন মূল স্তম্ভ: ১. মন্নত ও রিয়েল এস্টেট: ১৮ কোটি টাকায় কেনা বান্দ্রার আইকনিক বাংলো ‘মন্নত’-এর বর্তমান মূল্য ৩০০ কোটি ছাড়িয়েছে। বর্তমানে বাড়িটি সংস্কারের কাজ চলায় শাহরুখ সপরিবারে পালি হিলে থাকছেন, যার মাসিক ভাড়া ২৪ লক্ষ টাকা। ২. কলকাতা নাইট রাইডার্স (KKR): আইপিএলের শুরুতে করা এই বিনিয়োগ আজ মহীরুহ। কেকেআরে তাঁর ৫৫ শতাংশ মালিকানার মূল্য গত দুই দশকে ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। ৩. বিজনেজ স্ট্র্যাটেজি: বিশেষজ্ঞরা বলছেন, শাহরুখ কেবল ব্র্যান্ড হিসেবে নিজেকে ব্যবহার করেননি, বরং প্রতিটি ব্যবসার গভীরে গিয়ে ফিন্যান্সিয়াল মার্কেট বুঝে বিনিয়োগ করেছেন। প্রোডাকশন হাউস ‘রেড চিলিস’-এর সাফল্যও এর অন্যতম কারণ।