জামানত ছাড়াই মিলবে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে ক্ষুদ্রঋণ বা মাইক্রোফিন্যান্স। যাদের ব্যাঙ্ক থেকে বড় ঋণ নেওয়ার জন্য কোনো স্থাবর সম্পত্তি বা জামানত (Collateral) নেই, তাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ বিকল্প। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর নির্দেশিকা অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের যে কোনো ভারতীয় নাগরিক এই ঋণের সুবিধা নিতে পারেন।
ক্ষুদ্রঋণের বিশেষত্ব: এই ঋণ সাধারণত ১০,০০০ টাকা থেকে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যাঙ্ক, এনবিএফসি (NBFC), এনজিও এবং গ্রামীণ ব্যাঙ্কগুলি এই লোন প্রদান করে। কৃষি কাজ, ছোট ব্যবসা শুরু বা ব্যক্তিগত জরুরি প্রয়োজনে এই টাকা ব্যবহার করা যায়। এর সবথেকে বড় সুবিধা হলো, ঋণের মেয়াদ ১ থেকে ৩ বছর পর্যন্ত হয় এবং সময়ের আগে টাকা শোধ করলে কোনো অতিরিক্ত জরিমানা (Pre-payment Penalty) দিতে হয় না।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। একটি বিষয় মাথায় রাখা জরুরি—ঋণের মাসিক কিস্তি বা EMI যেন আবেদনকারীর মাসিক আয়ের ৫০ শতাংশের বেশি না হয়। আপনার আয় সীমিত হলেও সঠিক নথিপত্র থাকলে আপনি এই সহজ ঋণের মাধ্যমে নিজের স্বপ্নপূরণ করতে পারেন।