টিভি৯ বাংলা ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’-এ সেরার শিরোপা আদিত্য গ্রুপের! শিক্ষার পাশাপাশি এবার টার্গেট এআই

শুধু অতীতের সাফল্যের স্মৃতি আঁকড়ে পড়ে থাকলে চলবে না, বাংলার সার্বিক বিকাশের জন্য নতুন প্রজন্মের ব্যবসায়ীদের আরও বেশি ‘ঝুঁকি’ নিতে হবে। টিভি৯ বাংলা আয়োজিত ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ অনুষ্ঠানে এভাবেই রাজ্যের ভবিষ্যৎ নেতৃত্বের দিশা দেখালেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য। এই বিশেষ অনুষ্ঠানে আদিত্য গ্রুপকে ‘Excellence in Eastern India Impact Leadership’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়েছে।
সাফল্যের দীর্ঘ পথচলা: ১৯৯৪ সালে ভাস্কর আদিত্যর হাত ধরে যে যাত্রার শুরু হয়েছিল, আজ তা মহীরুহের আকার ধারণ করেছে। বর্তমানে পূর্ব ভারতে মানসম্মত শিক্ষা মানেই আদিত্য গ্রুপের সিবিএসই অনুমোদিত স্কুলগুলি। অত্যাধুনিক প্রযুক্তি আর মূল্যবোধের মিশেলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে এই গোষ্ঠী অনন্য নজির স্থাপন করেছে।
ভবিষ্যৎ ভাবনা ও আধুনিকীকরণ: পুরস্কার হাতে নিয়ে অনির্বাণ আদিত্য জানান, করোনা পরবর্তী সময়ে তাঁরা শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি স্পোর্টস এবং ডিজিটাল ব্যবসাতেও বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, “ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে আমরা ডিজিটাল মাধ্যমকে যুক্ত করেছি। এখন আমাদের ফোকাস কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ওপর।” বর্তমানে অনির্বাণ ও অঙ্কিত আদিত্যর সুযোগ্য নেতৃত্বে আবাসন, হসপিটালিটি এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রেও আদিত্য গ্রুপ নিজেদের আধিপত্য বজায় রেখেছে। বাংলার মাটিতে উদ্ভাবন আর সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনেই লুকিয়ে রয়েছে তাঁদের এই সাফল্যের রহস্য।