সতর্ক থাকুন! ওড়িশা থেকে আসার পথে চুরি কয়েক লক্ষ টাকার ইনজেকশন; কেন্দ্র ও রাজ্যের হাই-অ্যালার্ট

ওড়িশার কেওনঝড় রোড থেকে কলকাতা আসার পথে একটি নামী কোম্পানির বিপুল পরিমাণ ইনজেকশন চুরি হয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে জরুরি সতর্কতা পাঠিয়েছে। কেন্দ্রীয় সংস্থার আশঙ্কা, এই ইনজেকশনগুলি ২°C থেকে ৮°C তাপমাত্রায় সংরক্ষণ করা বাধ্যতামূলক। চুরির পর দীর্ঘক্ষণ সঠিক তাপমাত্রার বাইরে থাকায় এগুলি বিষক্রিয়া তৈরি করতে পারে বা কার্যকারিতা হারাতে পারে।

কড়া ব্যবস্থা রাজ্যের: রাজ্য ড্রাগ কন্ট্রোল ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। কোনো ওষুধের দোকানে ব্যাচ নম্বরে গরমিল পাওয়া গেলে ৩ দিনের মধ্যে শোকজের জবাব চাওয়া হচ্ছে। উত্তর সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিল করা হবে। চিকিৎসকদের মতে, ওষুধের এক্সপায়ারি ডেটের চেয়েও ব্যাচ নম্বর বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্যাচ নম্বর ধরেই চিহ্নিত করা হয় ওই ওষুধটি আসল না জাল। সাধারণ মানুষকে ওষুধ কেনার আগে ব্যাচ নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।