মার্চ থেকেই শুরু করুন কুলারের কারবার; রাস্তার ধারেই দোকান খুলে দিনে আয় হবে ৫০০০ টাকা

মার্চ মাস শুরু হতেই রোদের তেজ জানান দিচ্ছে, এবার দহনবেলা হতে চলেছে দীর্ঘ। আর এই গরমকে কাজে লাগিয়েই আপনি হতে পারেন লাখপতি। মধ্যবিত্ত বাঙালির কাছে এসি এখনও বিলাসিতা, কিন্তু কুলার হলো প্রয়োজন। সাশ্রয়ী দাম আর কম বিদ্যুৎ খরচের জন্য এই ৩ মাসে কুলারের চাহিদা থাকে তুঙ্গে। সঠিক পরিকল্পনায় এই ব্যবসা করলেই ৩ মাসে ৩ লাখ টাকা আয় করা সম্ভব।
সাফল্যের মূল মন্ত্র: ব্যবসায় লাভের প্রধান শর্ত হলো সস্তায় কেনা। আপনি যদি বড় শহরের পাইকারি বাজার বা সরাসরি কুলার তৈরির কারখানার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে লাভের অঙ্ক বাড়বে। বড় ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় বা নন-ব্র্যান্ডেড কুলারের চাহিদা বাজারে বেশি কারণ এগুলির দাম সাধারণের নাগালের মধ্যে থাকে।
অল্প পুঁজিতেও কেল্লাফতে: এই ব্যবসার জন্য বড় শোরুমের প্রয়োজন নেই। রাস্তার মোড়ে অস্থায়ী শেড বা তাঁবু খাটিয়েও ব্যবসা শুরু করা যায়। একটি কুলার পিছু ৩০০ থেকে ৫০০ টাকা লাভ রাখা সহজ। যদি দিনে গড়ে ১০টি কুলারও বিক্রি হয়, তবে মাসে ১ লক্ষ টাকা মুনাফা করা কোনো কঠিন বিষয় নয়। এপ্রিল ও মে মাসের তীব্র গরমে এই আয়ের পরিমাণ আরও বাড়তে পারে। সঠিক মার্কেটিং আর সাধ্যের মধ্যে দাম রাখলে তিন মাসেই ৩ লক্ষ টাকার স্বপ্ন ছোঁয়া সম্ভব।