চুল পড়া নিয়ে চিন্তিত? রোজ খান এই ১টি সস্তা খাবার; কেল্লাফতে হবে মাত্র কয়েক সপ্তাহেই!

আজকাল কমবেশি সকলেই চুল পড়ার সমস্যায় নাজেহাল। দূষণ, স্ট্রেস আর ভুল খাদ্যাভ্যাসের কারণে অকালেই পাতলা হয়ে যাচ্ছে চুল। বাজারচলতি দামি কেমিক্যালযুক্ত শ্যাম্পু বা হেয়ার প্যাক ব্যবহার করেও অনেক সময় সুরাহা মেলে না। কিন্তু জানেন কি, আমাদের হাতের কাছেই থাকা অতি সাধারণ ‘মিষ্টি আলু’ বা রাঙা আলু হতে পারে আপনার চুলের দীর্ঘমেয়াদী সমাধান?
কেন মিষ্টি আলু চুলের জন্য সেরা? পুষ্টিবিদদের মতে, মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, যা শরীরে প্রবেশ করে ভিটামিন-এ-তে রূপান্তরিত হয়। এটি স্ক্যাল্পে সিবাম বা প্রাকৃতিক তেল উৎপাদনে সাহায্য করে, যা চুলকে রুক্ষ ও শুষ্ক হওয়া থেকে বাঁচায়। এছাড়া এতে থাকা ভিটামিন সি, ই এবং আয়রন চুলের ফলিকলকে ভেতর থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে অনুঘটক হিসেবে কাজ করে।
অ্যান্টি-অক্সিডেন্টের সুরক্ষা: মিষ্টি আলুর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি-র্যাডিক্যালের হাত থেকে স্ক্যাল্পকে রক্ষা করে, যার ফলে অকালে চুল পেকে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে। নিয়মিত সেদ্ধ মিষ্টি আলু বা এর তরকারি ডায়েটে রাখলে হজমশক্তিও বাড়ে, যা শরীরকে পুষ্টি শোষণে সাহায্য করে। মনে রাখবেন, সুস্থ শরীরের প্রতিফলন ঘটে চুলেই। তাই চুলের জেল্লা ফেরাতে আজই রান্নাঘরে জায়গা করে দিন এই সুপারফুডকে।