দালাল স্ট্রিটে রক্তক্ষরণ! ধসের বাজারেও লক্ষ্মীলাভের সুযোগ? এই ৩০ শেয়ারে বাজিমাত করার পরামর্শ বিশেষজ্ঞদের

মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে সোমবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস নেমেছে। নিফটি ৫০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ২৪,৭০০-র গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের নীচে চলে আসায় কপালে ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের। তবে এই কঠিন সময়েও আশার আলো দেখাচ্ছে বিশ্বের দুই নামী ব্রোকারেজ সংস্থা— জেফরিজ (Jefferies) এবং মরগ্যান স্ট্যানলি (Morgan Stanley)। বাজার যখন অস্থির, তখন তারা এমন ৩০টি শেয়ারের তালিকা দিয়েছে যা বিনিয়োগকারীদের ভরসা জোগাতে পারে।

জেফরিজ তাদের রিপোর্টে ২২টি স্টককে ‘ওভারওয়েট’ রেটিং দিয়েছে। তাদের পছন্দের তালিকায় রয়েছে HDFC ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক, SBI, বাজাজ ফিন্যান্স এবং চোলা ফিন্যান্সের মতো আর্থিক প্রতিষ্ঠান। অটো ও এনার্জি সেক্টর থেকে তারা ভরসা রাখছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, TVS মোটরস, কোল ইন্ডিয়া এবং আদানি এনার্জির ওপর। পরিকাঠামোয় তাদের বাজি আল্ট্রাটেকঅম্বুজা সিমেন্ট

অন্যদিকে, মরগ্যান স্ট্যানলি তাদের তালিকায় কিছু বড় রদবদল ঘটিয়েছে। রিলায়েন্স বা টাইটানের বদলে তারা এখন আদানি পোর্টস, লেন্সকার্ট এবং প্রেস্টেজ এস্টেটস-কে গুরুত্ব দিচ্ছে। তাদের অন্য পছন্দের শেয়ারের মধ্যে রয়েছে মারুতি সুজুকি, ট্রেন্ট, বরুণ বেভারেজেস, ICICI ব্যাঙ্ক এবং লারসেন অ্যান্ড টুব্রো (L&T)

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দুই বিশ্ববিখ্যাত সংস্থা মাত্র দুটি শেয়ারের ওপর একমত হয়েছে। সেই ‘কমন’ শেয়ার দুটি হলো— বাজাজ ফিন্যান্স এবং আল্ট্রাটেক সিমেন্ট। অর্থাৎ, বাজারের এই চরম দুর্দিনেও এই দুটি স্টকে দীর্ঘমেয়াদী লাভের প্রবল সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।