মঙ্গলবার দোলপূর্ণিমা! ভাগ্য ফেরাতে এই ৩টি কাজ করতে ভুলবেন না, জেনে নিন শুভ সময় ও নির্ঘণ্ট

আগামী ৩ মার্চ, মঙ্গলবার (১৮ ফাল্গুন) দেশজুড়ে পালিত হবে পবিত্র দোলপূর্ণিমা। বাঙালির এই বসন্ত উৎসব যেমন আনন্দের, তেমনই জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত শুভ। জ্যোতিষী রাহুল দে-র মতে, এই বিশেষ দিনে কিছু নিয়ম পালন করলে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠতে পারে।

শুভ সময় ও তিথি:
২ মার্চ বিকেল ৫টা ৪৩ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং থাকবে ৩ মার্চ বিকেল ৪টে ৫৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই যাবতীয় পূজার্চনা সেরে ফেলা উচিত।

কী করবেন?

দেবসেবা: সকালে স্নান সেরে ঠাকুরঘরে দেবদেবীদের পায়ে আবির দিন। বাড়িতে গোপাল থাকলে তাঁকে হলুদ রঙের মিষ্টি ও তুলসী পাতা দিয়ে পায়েস ভোগ নিবেদন করুন।

শুভ চিহ্ন: বাড়ির প্রধান দরজায় সিঁদুর বা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান।

দান: নিজের সামর্থ্য অনুযায়ী দুস্থদের কিছু দান করুন, এতে গ্রহের দশা কাটে।

পুজো: সম্ভব হলে এদিন সত্যনারায়ণ পুজো করুন, যা জীবনের সব অন্ধকার দূর করতে সাহায্য করবে।