বুমরাহর ফর্ম না কি ষষ্ঠ বোলার? ইডেনে ক্যারিবিয়ানদের হারাতে এই ৪ বাধা টপকাতে হবে ভারতকে

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-এইট পর্বে আজ ভারতীয় ক্রিকেটের জন্য ‘ডু অর ডাই’ রবিবার। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবোয়েকে হারিয়ে ভারত প্রত্যাবর্তন করলেও, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজকের জয় অনিবার্য। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার সামনে আজ পাহাড়প্রমাণ ৪টি চ্যালেঞ্জ।

১. সঞ্জু-অভিষেকের বিধ্বংসী শুরু: জিম্বাবোয়ে ম্যাচে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার নতুন ওপেনিং জুটি ভারতকে যে উড়ন্ত সূচনা দিয়েছিল, আজ ইডেনের দ্রুত গতির পিচে তার পুনরাবৃত্তি প্রয়োজন। শামার জোসেফ এবং জেসন হোল্ডারের নতুন বলের আক্রমণ সামলে যদি পাওয়ার-প্লেতে বড় রান তোলা যায়, তবেই মাঝের ওভারে ঈশান কিষাণ ও তিলক বর্মাদের কাজ সহজ হবে।

২. বুমরাহর ফর্মে ফেরা ও ডেথ ওভারের ইয়র্কার: বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ জিম্বাবোয়ে ম্যাচে উইকেট পাননি, যা ভারতীয় শিবিরের জন্য কিছুটা উদ্বেগের। আজ তাঁর সামনে রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ারের মতো পাওয়ার-হিটাররা। সেমিফাইনালে উঠতে হলে বুমরাহকে শুরুতেই উইকেট নিতে হবে এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার দিয়ে রান আটকাতে হবে।

৩. ষষ্ঠ বোলারের গোলকধাঁধা: গত ম্যাচে শিবম দুবে মাত্র ২ ওভারে ৪৬ রান খরচ করেছিলেন। ইডেনের ছোট বাউন্ডারিতে যদি কোনো প্রধান বোলার মার খান, তবে ষষ্ঠ বোলার হিসেবে সূর্য কার ওপর ভরসা করবেন? হার্ডিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে আজ বাড়তি দায়িত্ব নিতেই হবে, নাহলে রোমারিও শেফার্ডদের রুখে দেওয়া কঠিন হবে।

৪. মাঝের ওভারে উইকেট ও জুটি ভাঙা: ওয়েস্ট ইন্ডিজ বড় পার্টনারশিপ গড়ার জন্য পরিচিত। তাই মাঝের ওভারগুলোতে বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংকে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে হবে। ক্যারিবিয়ানদের ছন্দ একরবার সেট হয়ে গেলে তাদের আটকানো অসম্ভব হয়ে পড়বে। এই ৪টি কঠিন হার্ডল টপকাতে পারলেই আজ ইডেনে জয়ের উৎসবে মাতবে ভারত।