ইডেনে অঘোষিত কোয়ার্টার ফাইনাল! টস জিতে রান তাড়ায় ভারত, একাদশে বড় ঝুঁকি নিলেন না সূর্য

তিলোত্তমার বুকে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স আজ এক মেগা যুদ্ধের সাক্ষী। ২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এটি আদতে একটি ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’। এই হাই-ভোল্টেজ ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। কলকাতার ফ্রেশ উইকেট এবং রাতের শিশিরের (Dew Factor) কথা মাথায় রেখে তিনি প্রথমে বোলিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।
একাদশে আস্থা, বদল নেই পরিকল্পনায়: সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে টিম ইন্ডিয়া কোনো নতুন পরীক্ষা-নিরীক্ষায় গেল না। জিম্বাবোয়ের বিরুদ্ধে গত ম্যাচে যে দল খেলেছিল, সেই ‘উইনিং কম্বিনেশন’-এই আস্থা রাখলেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার। ফলে আজও রিজার্ভ বেঞ্চেই কাটাতে হচ্ছে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদবকে। সূর্য স্পষ্ট জানিয়েছেন, ইডেনের উইকেটে রান তাড়া করাই বুদ্ধিমানের কাজ, কারণ সময়ের সাথে সাথে ব্যাটিং সহজ হয়ে যায়।
ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী।
অন্যদিকে, ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ টস হারলেও লড়াই দিতে প্রস্তুত। তারা দলে একটি পরিবর্তন এনে ব্র্যান্ডন কিং-এর বদলে স্পিনার আকিল হোসেনকে অন্তর্ভুক্ত করেছে। এখন দেখার, ইডেনের গ্যালারি কাঁপানো গর্জনের মাঝে ভারত তাদের সেমিফাইনালের লক্ষ্যভেদ করতে পারে কি না।