ইডেনে মহাযুদ্ধ! টসে জিতে ফিল্ডিংয়ে সূর্যবাহিনী, উইনিং কম্বিনেশন অপরিবর্তিত ভারতের

তিলোত্তমার ক্রিকেট মক্কায় আজ হাই-ভোল্টেজ ড্রামা। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ ইডেন গার্ডেন্সে জিততেই হবে সূর্যকুমার যাদবদের। মেগা ম্যাচের শুরুতে টস ভাগ্য সাথ দিল ভারতেরই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচের আগে ভারতীয় দল ঐতিহাসিক কালীঘাট মন্দিরে পুজো দিয়ে জয়ের প্রার্থনা সেরেছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য দুজনেই উইনিং কম্বিনেশন ধরে রাখায় বিশ্বাস দেখিয়েছেন। অর্থাৎ, জিম্বাবোয়ের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই একই একাদশ আজ মাঠে নামছে। ইডেনের পিচ রিপোর্ট বলছে, ব্যাটাররা রান পেলেও স্পিনাররা এখানে বড় ভূমিকা নিতে পারেন। শিশিরের প্রভাব খুব একটা না থাকায় টসে জিতে রান তাড়া করাটাই শ্রেয় মনে করেছে টিম ম্যানেজমেন্ট। গ্যালারি কানায় কানায় পূর্ণ, এখন অপেক্ষা শুধু বাইশ গজে গতির ঝড়ের।
ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।