যুবসাথীর টাকা ঢুকবে তো? আপনার আবেদন কি বাতিল হলো নাকি অনুমোদন পেল? মোবাইলেই দেখে নিন স্টেটাস!

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বাংলার যুবসাথী’ প্রকল্প বর্তমানে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে অন্যতম আশার আলো। ইতিমধ্যেই হাজার হাজার কর্মপ্রার্থী এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে আবেদন করার পরেই প্রত্যেকের মনে একটিই বড় প্রশ্ন দানা বাঁধছে— “আমার আবেদনটি কি সঠিকভবে জমা পড়েছে? নাকি কোনও যান্ত্রিক গোলযোগ বা নথিপত্রের অভাবে বাতিল হয়ে গেল?” এবার এই সব উদ্বেগের সমাধান নিয়ে এল রাজ্য সরকার। এখন থেকে আবেদনকারীরা খুব সহজেই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদনের বর্তমান পরিস্থিতি বা ‘অ্যপ্লিকেশন স্টেটাস’ দেখে নিতে পারবেন।

কীভাবে দেখবেন স্টেটাস? যুবসাথী প্রকল্পের স্টেটাস চেক করার পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি আলোচনা করা হলো:

  • প্রথম ধাপ: প্রথমেই এই প্রকল্পের অফিসিয়াল সরকারি পোর্টালে (বাংলার যুবসাথী ওয়েবসাইট) লগ-ইন করতে হবে।

  • দ্বিতীয় ধাপ: হোমপেজে থাকা “Application Status” বা ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন’ অপশনটি খুঁজে নিয়ে তাতে ক্লিক করুন।

  • তৃতীয় ধাপ: আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করেছিলেন, সেটি নির্দিষ্ট বক্সে লিখতে হবে।

  • চতুর্থ ধাপ: এরপর আপনার ওই নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) আসবে। সেটি পোর্টালে বসিয়ে ‘ভেরিফাই’ করলেই স্ক্রিনে আপনার আবেদনের অবস্থা ভেসে উঠবে।

ভুল থাকলে সংশোধনের সুযোগ সরকারি সূত্রে জানানো হয়েছে, অনেক সময় নথিপত্রে ত্রুটি থাকলে বা অতিরিক্ত কোনও তথ্যের প্রয়োজন হলে আবেদন মাঝপথে আটকে থাকে। স্টেটাস চেক করলে আপনি জানতে পারবেন আপনার আবেদনে কোনও খামতি আছে কি না। যদি কোনও সমস্যা থাকে, তবে সেটি স্টেটাস বারেই উল্লেখ করে দেওয়া হবে। এছাড়াও স্টেটাস চেক করার সময় আপনি নিজের আবেদনপত্রটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখার সুযোগও পাবেন।

আবেদনকারীদের জন্য সতর্কতা প্রশাসন থেকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে নিজের মোবাইল নম্বর এবং ওটিপি (OTP) অপরিচিত কারও সাথে শেয়ার করবেন না। কোনও তৃতীয় পক্ষের অ্যাপ বা লিঙ্কে ক্লিক না করে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকেই যাবতীয় তথ্য যাচাই করুন। আপনার সামান্য অসতর্কতা কিন্তু সাইবার প্রতারণার পথ খুলে দিতে পারে। তাই নিয়মিত পোর্টালে নজর রাখুন এবং নিজের স্টেটাস পরীক্ষা করুন।