ভোটার তালিকা প্রকাশের আগেই মহাপ্রলয়! ভূমিকম্পে কেঁপে উঠল CEO দফতর, থমকে গেল চূড়ান্ত তালিকা তৈরির কাজ!

আগামীকাল, শনিবার ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। সেই লক্ষ্যেই আজ শুক্রবার দুপুর পর্যন্ত চূড়ান্ত তৎপরতা চলছিল সল্টলেকের রাজ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে। কিন্তু দুপুর ১টা ২০ মিনিট নাগাদ হঠাৎই ছন্দপতন! শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গোটা শহর, যার সরাসরি প্রভাব পড়ল ভোটার তালিকা তৈরির গুরুত্বপূর্ণ কাজে।
আতঙ্কে সিঁড়ি দিয়ে দৌড় আধিকারিকদের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা, যা সীমান্ত শহর টাকি থেকে মাত্র ২৬ কিমি দূরে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় তীব্র আতঙ্ক ছড়ায়। কম্পন অনুভূত হতেই নির্বাচনী আধিকারিকরা কাজ ফেলে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। অনেক আধিকারিককে বলতে শোনা যায়, “কাল তালিকা প্রকাশ, তার আগেই এভাবে বাংলা দুলে উঠল! ভোটে কী হবে কে জানে!” যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজে ফেরেন তাঁরা।
ভোটার তালিকার অন্দরে কী ঘটছে? নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোটার তালিকায় ব্যাপক রদবদল দেখা যাচ্ছে।
-
বাদ গেল লক্ষ লক্ষ নাম: ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে মূল তালিকা থেকে।
-
চূড়ান্ত সংখ্যা: আগামীকাল আনুমানিক ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হতে পারে।
-
বিচারের অপেক্ষায়: ভোটার তথ্য যাচাইয়ের জন্য প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ২৭৫ জন ভোটারের নাম বিচারকের কাছে পাঠানো হয়েছে। যোগ্য বিবেচিত হলে তাঁদের নাম পরে সংযোজন করা হবে।
সুপ্রিম কোর্টের নজরদারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৭৩ জন বিচারক বর্তমানে নথি যাচাইয়ের কাজ করছেন। গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে কমিশন ও রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রাকৃতিক দুর্যোগে কাজে সাময়িক ছেদ পড়লেও, কাল নির্ধারিত সময়েই তালিকা প্রকাশের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা।