ফুটপাতে হাহাকার! মাত্র ১০ লাখে ফিরছে ডাস্টার? ক্রেটা-সেলটসকে টেক্কা দিতে রেনোর ‘মাস্টারস্ট্রোক’!

একসময় ভারতের রাস্তায় রাজত্ব করা সেই চেনা নাম ‘রেনো ডাস্টার’ (Renault Duster) আবার ফিরছে রাজকীয় মেজাজে। ফ্রেঞ্চ কোম্পানি রেনো আগামী ১৭ মার্চ ভারতে তাদের এই জনপ্রিয় এসইউভি-র নতুন অবতার লঞ্চ করতে চলেছে। হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটসের মতো হেভিওয়েট প্রতিদ্বন্দীদের বাজার দখল করতেই রেনো এবার কোমর বেঁধে নেমেছে।
দাম ও ফিচারে বড় চমক বাজার বিশেষজ্ঞদের মতে, রেনো এবার ‘আগ্রাসী’ দাম নির্ধারণ করতে পারে। শোনা যাচ্ছে, নতুন ডাস্টারের বেস ভ্যারিয়েন্টের দাম ১০ লক্ষ টাকার নিচেই রাখা হতে পারে। ভারতে স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরি (Localization) করার ফলেই এই কম দাম রাখা সম্ভব হচ্ছে। গাড়ির অন্দরসজ্জায় থাকছে প্যানোরামিক সানরুফ এবং অত্যাধুনিক সুরক্ষা বৈশিষ্ট্য, যা প্রিমিয়াম এসইউভি-র স্বাদ দেবে।
ইঞ্জিন অপশন নতুন ডাস্টার তিনটি ইঞ্জিন অপশনে পাওয়া যেতে পারে:
-
১.০ লিটার টার্বো পেট্রোল (ম্যানুয়াল ট্রান্সমিশন)
-
১.৩ লিটার টার্বো পেট্রোল
-
একটি হাইব্রিড ইঞ্জিন (যা এই সেগমেন্টে গেম চেঞ্জার হতে পারে)
উল্লেখ্য, এবার আর ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন থাকছে না, বরং টার্বো ইঞ্জিনের ওপর জোর দিচ্ছে কোম্পানি। আরামদায়ক রাইডিং এবং স্পোর্টি লুকের মেলবন্ধনে নতুন ডাস্টার মধ্যবিত্তের ‘ফ্যামিলি কার’ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে।