“ডিএ আন্দোলন নয়, ভোটেই দিন জবাব!” সরকারি কর্মীদের জন্য মেগা ঘোষণা বঙ্গ বিজেপির!

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার সেই আন্দোলনে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করল বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শুধু আন্দোলন করে লাভ নেই, এই বঞ্চনার জবাব দিতে হবে ব্যালট বক্সে। মমতার সরকারকে ভোটে পরাস্ত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে দাবি গেরুয়া শিবিরের।

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা রাজ্যে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের পে-কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রদান করা হবে। গত বিধানসভা নির্বাচনের আগেও এই একই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবারও ভোটের রণকৌশল সাজাতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-কেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে তারা। বিজেপির দাবি, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মীদের আইনি অধিকার, যা বর্তমান সরকার অস্বীকার করছে।