SIR: ২৮ ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট!, জেনেনিন কীভাবে খুঁজবেন নিজের নাম?

অপেক্ষার অবসান। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হতে চলেছে রাজ্যের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। আপনি ভোট দিতে পারবেন কি না, নাকি আপনার নাম তালিকা থেকে বাদ পড়েছে— তা জানার জন্য আর কালঘাম ছুটবে না। অনলাইন এবং অফলাইন, দুই পদ্ধতিতেই নাম যাচাই করার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।

আপনার নামের স্ট্যাটাস কী? এবার ভোটার তালিকায় নামের পাশে তিনটি বিশেষ শব্দ আপনার ভোটাধিকারের ভাগ্য নির্ধারণ করবে:

  • নাম থাকলে: স্বাভাবিকভাবেই আপনার যাবতীয় তথ্য দেখা যাবে।

  • Adjudication (বিচারাধীন): যদি আপনার নথিপত্র যাচাইকরণ এখনও বাকি থাকে, তবে নামের নিচে এই লেখাটি থাকবে। জানা গিয়েছে, রাজ্যে এমন প্রায় ৬০ লক্ষ নাম রয়েছে।

  • Deleted (বাদ পড়া): যদি তালিকায় আপনার নাম আর না থাকে, তবে সরাসরি ‘ডিলিটেড’ লেখা উঠবে।

অনলাইনে নাম দেখার সহজ স্টেপস: ১. কমিশনের ওয়েবসাইট eci.gov.in অথবা ceowestbengal.wb.gov.in-এ যান। ২. আপনার নাম এবং এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করুন। ৩. এছাড়া ‘ECI Net’ অ্যাপ ডাউনলোড করে ‘Search Your Name’ অপশনে গিয়ে মোবাইল নম্বর বা কিউআর কোড (QR Code) স্ক্যান করেও দ্রুত নাম দেখে নিতে পারেন।

অফলাইনেও মিলবে সুবিধা: যাঁরা ইন্টারনেটে সড়গড় নন, তাঁদের চিন্তার কারণ নেই। রাজ্যের সমস্ত বিএলও (BLO)-দের কাছে এই নতুন তালিকা থাকবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছেও সফট ও হার্ড কপি দেওয়া হবে, যেখান থেকে আপনি নিজের নাম নিশ্চিত করতে পারবেন।

কেন এই তাড়াহুড়ো? SIR (Special Interactive Revision) প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে কালই দুধের স্বাদ ঘোলে মেটাতে চলেছে।