মাসে ১৫০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে! মমতার নতুন ‘যুবসাথী’ প্রকল্পের টাকা কবে পাবেন? জানুন স্ট্যাটাস চেকের সহজ উপায়!

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার রাজ্য সরকারের নতুন চমক ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক, যারা অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি কেন্দ্রে ক্যাম্প করে যুবসাথীর ফর্ম বিলি করা হয়েছে। বহু প্রার্থী অনলাইনের মাধ্যমেও আবেদন সেরেছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন— আবেদন কি মঞ্জুর হয়েছে? বাড়িতে বসেই আপনি জেনে নিতে পারেন আপনার আবেদনের বর্তমান অবস্থা বা ‘স্ট্যাটাস’। এর জন্য প্রথমে যুবসাথীর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে ‘Check Status’ অপশনে গিয়ে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিলেই ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি ভেরিফাই করলেই স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন নম্বর দেখা যাবে। যদি আবেদন গৃহীত হয়, তবে আপনি ফর্মটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন।

সূত্রের খবর, লোকসভা ভোটের দামামা বাজার আগেই যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম দফার টাকা ঢুকতে শুরু করবে। যদি স্ট্যাটাস চেক করতে গিয়ে কোনো সমস্যা দেখেন, তবে অবিলম্বে নিকটবর্তী সরকারি দফতর বা বিডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলাদের স্বনির্ভর করেছে, ‘যুবসাথী’ প্রকল্পও যুবসমাজকে কর্মসংস্থানের পথে এগিয়ে যেতে প্রাথমিক আর্থিক রসদ জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।