বিমানে যাতায়াত হবে আরও সহজ; রিফান্ড ও নাম সংশোধনে নয়া নির্দেশিকা দিল কেন্দ্র

বিমান যাত্রীদের হয়রানি কমাতে এবং টিকিটের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বুক করার পর প্রথম ৪৮ ঘণ্টা হবে ‘লুক-ইন পিরিয়ড’। এই সময়ের মধ্যে টিকিট বাতিল বা পরিবর্তন করলে বিমান সংস্থাকে কোনো অতিরিক্ত চার্জ দেওয়া লাগবে না। তবে শর্ত হলো, অভ্যন্তরীণ বিমানের ক্ষেত্রে যাত্রার অন্তত ৭ দিন আগে এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিন আগে টিকিট বুক করতে হবে।

নতুন নিয়মের কিছু বিশেষ দিক:

  • রিফান্ড পলিসি: ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ৭ দিনের মধ্যে এবং নগদ পেমেন্টে তৎক্ষণাৎ টাকা ফেরত দিতে হবে।

  • নাম সংশোধন: টিকিট বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে নামের বানান ভুল ধরা পড়লে, তা সংশোধনের জন্য কোনো ফি নেওয়া যাবে না।

  • বাতিল মাসুল: ক্যানসেলেশন চার্জ কোনোভাবেই মূল ভাড়া এবং ফুয়েল সারচার্জের বেশি হতে পারবে না।

  • এজেন্ট বুকিং: ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটলেও রিফান্ডের দায়বদ্ধতা বিমান সংস্থারই থাকবে এবং ১৪ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে।

এই নয়া নিয়ম আগামী ২৬ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে।