ট্রাম্পকেও গোল দিলেন মোদি! ইনস্টাগ্রামে ১০ কোটির রেকর্ড গড়ে বিশ্বজয় প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যে অন্য যেকোনো রাষ্ট্রনেতার তুলনায় কয়েক যোজন এগিয়ে, তা আরও একবার প্রমাণিত হলো। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন তিনি। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি (১০০ মিলিয়ন) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন ভারতের প্রধানমন্ত্রী। এই দৌড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী ব্যক্তিত্বকেও।

ট্রাম্পের চেয়ে দ্বিগুণ জনপ্রিয় মোদি!
বর্তমানে ইজরায়েল সফরে থাকা প্রধানমন্ত্রীর এই নয়া কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর অনুগামীরা। পরিসংখ্যান বলছে, ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার সংখ্যা ডোনাল্ড ট্রাম্পের (৪.৩২ কোটি) তুলনায় দ্বিগুণেরও বেশি। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের পরবর্তী পাঁচজন প্রভাবশালী রাষ্ট্রনেতার মোট ফলোয়ার সংখ্যা যোগ করলেও তা মোদির একার ফলোয়ার সংখ্যার সমান হয় না। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যাত্রা শুরু করার পর গত এক দশকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিশ্বনেতাদের লড়াই (এক নজরে):

নরেন্দ্র মোদি (ভারত): ১০ কোটি

ডোনাল্ড ট্রাম্প (আমেরিকা): ৪.৩২ কোটি

প্রাবোও সুবিয়ান্তো (ইন্দোনেশিয়া): ১.৫০ কোটি

লুলা দ্য সিলভা (ব্রাজিল): ১.৪৪ কোটি

রিসেপ তাইয়িপ এরদোগান (তুরস্ক): ১.১৬ কোটি

দেশের মাটিতেও অপ্রতিদ্বন্দ্বী
শুধু বিশ্বমঞ্চে নয়, ভারতের অভ্যন্তরেও অন্য কোনো রাজনৈতিক নেতা মোদির ধারেকাছে নেই। ফলোয়ারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১.৬১ কোটি) এবং তৃতীয় স্থানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (১.২৬ কোটি)।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) জানিয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনে ইনস্টাগ্রাম মোদির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এছাড়া ‘এক্স’ প্ল্যাটফর্মে তাঁর ১০.৬২ কোটি এবং ফেসবুকে ৫.৪০ কোটি ফলোয়ার রয়েছে, যা মোদির বিশ্বব্যাপী শক্তিশালী প্রভাবকেই বারবার তুলে ধরছে।