অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে! ‘দ্য ব্লাফ’ ছবির জন্য কত কোটি নিলেন প্রিয়াঙ্কা চোপড়া? ফাঁস হল পারিশ্রমিক

বলিউড থেকে হলিউড—দুই জগতেই এখন রাজত্ব করছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এ বিশ্বজুড়ে অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ব্লাফ’। ঊনবিংশ শতকের এক দুর্ধর্ষ নারী চরিত্রের গল্পে প্রিয়াঙ্কার অ্যাকশন আগেই নজর কেড়েছিল অনুরাগীদের। কিন্তু ছবি মুক্তির সাথে সাথেই টিনসেল টাউনে এখন সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কার পারিশ্রমিক।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য প্রিয়াঙ্কা যে বিপুল অর্থ নিয়েছেন, তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। দাবি করা হচ্ছে, প্রিয়াঙ্কা সাধারণত যেকোনো হলিউড প্রজেক্টের জন্য ৩৩ থেকে ৬৬ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। তবে ‘দ্য ব্লাফ’-এর জন্য তিনি নিয়েছেন প্রায় ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকার সমান! যদিও নির্মাতা সংস্থা বা অ্যামাজন এমজিএম স্টুডিওজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অঙ্কের কথা ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্র এই বিশাল অংকের দিকেই ইঙ্গিত দিচ্ছে।

শুধু প্রিয়াঙ্কাই নন, ছবির অন্যান্য অভিনেতাও পেয়েছেন মোটা অঙ্কের পারিশ্রমিক। হলিউড তারকা কার্ল আরবান এই ছবির জন্য প্রায় ২-৩ মিলিয়ন ডলার পকেটে পুরেছেন বলে জানা যাচ্ছে। ইসমাইল ক্রুজ কর্ডোভা এবং সাফিয়া ওকলে গ্রিন-ও লাখ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন। প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঊনবিংশ শতকের এই চিত্রনাট্যটি তাঁকে এতটাই আকৃষ্ট করেছিল যে তিনি প্রথমবারেই এটি পড়ে ফেলেন। অভিনেত্রী হিসেবে তো বটেই, প্রযোজক হিসেবেও এই ছবির সঙ্গে যুক্ত হওয়াকে তিনি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখছেন।