রিচার্জের টেনশন শেষ! এক রিচার্জে পুরো বছর ছুটি, এয়ারটেলের ধামাকা অফারে মাথায় হাত জিও-র

টেলিকম যুদ্ধের ময়দানে প্রতিযোগীদের টেক্কা দিতে এবার মাস্টারস্ট্রোক দিল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। ২০২৬ সালে মোবাইল রিচার্জের দাম বাড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তার আগেই গ্রাহকদের পকেট বাঁচাতে একগুচ্ছ দুর্দান্ত বার্ষিক প্ল্যান নিয়ে হাজির সংস্থাটি। বারবার রিচার্জ করার ঝামেলা এড়িয়ে যারা দীর্ঘমেয়াদী সুবিধা খুঁজছেন, তাদের জন্য এই অফারগুলো গেম-চেঞ্জার হতে চলেছে।

এয়ারটেলের ৩,৫৯৯ টাকার সুপারহিট প্ল্যান:
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন পুরো ৩৬৫ দিনের বৈধতা। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের সুযোগ তো থাকছেই, সাথে রয়েছে আনলিমিটেড ৫জি (Unlimited 5G) সুবিধা। এছাড়া যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল করার পাশাপাশি প্রতিদিন ১০০টি এসএমএস করা যাবে।

বড় চমক: ১৭,০০০ টাকার সাবস্ক্রিপশন ফ্রি!
সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই প্ল্যানের সাথে এয়ারটেল দিচ্ছে ১২ মাসের ‘Perplexity Pro AI’ সাবস্ক্রিপশন, যার বাজারমূল্য প্রায় ১৭,০০০ টাকা। এছাড়াও থাকছে ফ্রি হ্যালো টিউনস-এর সুবিধা।

বেশি ডেটা প্রেমীদের জন্য ৩,৯৯৯ টাকার প্ল্যান:
যারা ইন্টারনেটে একটু বেশি সময় কাটান, তাদের জন্য রয়েছে ৩,৯৯৯ টাকার প্যাক। এতে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। ৩৬৫ দিনের ভ্যালিডিটির পাশাপাশি এই প্ল্যানে থাকছে এক বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন একদম ফ্রি। সাথে Perplexity Pro AI-এর সুবিধাও মিলবে।

মূল্যবৃদ্ধির কোপ পড়ার আগেই গ্রাহকদের কাছে এটি বড় সুযোগ। যারা সেকেন্ডারি সিম ব্যবহার করেন বা নিয়মিত হাই-স্পিড ডেটা ও কলিং চান, তাদের বাজেট সাশ্রয়ে এই বার্ষিক প্ল্যানগুলি সেরা বিকল্প।