“কোমর ২৮ থেকে বেড়ে ৩৪”-শ্রীময়ীর ওজন বাড়ায় চিন্তিত কাঞ্চন? বেডরুম সিক্রেট ফাঁস করলেন বিধায়ক পত্নী!

টলিপাড়ার সবথেকে চর্চিত এবং বিতর্কিত দম্পতি বোধহয় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের প্রেম থেকে বিয়ে, প্রতিটা পদক্ষেপেই ছিল বিতর্কের ঘনঘটা। এবার এক পডকাস্টে এসে নিজেদের ব্যক্তিগত জীবন থেকে শারীরিক পরিবর্তন— সবটা নিয়েই অকপটে মুখ খুললেন শ্রীময়ী।

হটপ্যান্ট থেকে ৩৪ সাইজ! শ্রীময়ী হাসতে হাসতে জানান, কাঞ্চন যখন তাঁকে প্রথম দেখেছিলেন, তখন তিনি ছিলেন ভীষণ ছিপছিপে। অভিনেত্রীর কথায়, “কাঞ্চন তো আমাকে একদম হটপ্যান্টে দেখা শুরু করেছিল।” তবে সময়ের সাথে সাথে শ্রীময়ীর কোমরের মাপ ২৮ থেকে ৩৪ হয়েছে। নিজের ওজন বৃদ্ধি নিয়ে অভিনেত্রী ততটা চিন্তিত না হলেও, স্ত্রী-র ফিটনেস নিয়ে বেজায় উদ্বিগ্ন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। কাঞ্চন নাকি রোজ শ্রীময়ীকে ওজন কমানোর জন্য ‘মোটিভেট’ করেন!

অষ্টম শ্রেণী থেকেই আলাপ! কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের বয়স কিন্তু নেহাত কম নয়। শ্রীময়ী যখন অষ্টম শ্রেণীতে পড়েন, তখন থেকেই কাঞ্চনের সঙ্গে তাঁর পরিচয়। ‘বাবুসোনা’ সিরিয়ালে কাজ করার সময় তাঁদের আলাপ। শুরুতে সম্পর্কটা ছিল গুরু-শিষ্যের। ইন্ডাস্ট্রির খবর, ২০২১-এর করোনা আবহে কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর ‘পরকীয়া’ শুরু হয়, যা নিয়ে সেই সময় সরব হয়েছিলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

বিতর্ক পেরিয়ে নতুন ইনিংস ২০২৪-এর জানুয়ারিতে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই ২৭ বছরের বড় কাঞ্চনের গলায় মালা দেন শ্রীময়ী। দীর্ঘ ১২ বছরের চেনা-জানা আর গুঞ্জন শেষে এখন তাঁরা সুখী দম্পতি। তাঁদের কোল আলো করে এসেছে কন্যা সন্তানও। ট্রোলিং আর বডি শেমিং-কে বুড়ো আঙুল দেখিয়ে এখন চুটিয়ে সংসার আর ক্যারিয়ার সামলাচ্ছেন এই জুটি।