২৩০০ কোটির বেটিং কেলেঙ্কারি! কংগ্রেস নেতা কেসি বীরেন্দ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল ইডি

ইডি-র বেঙ্গালুরু জোনাল অফিস ২০ ফেব্রুয়ারি ২০২৬-এ অবৈধ অনলাইন বেটিং ও জুয়া মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। এই মামলার মূল অভিযুক্ত হলেন কংগ্রেস নেতা কেসি বীরেন্দ্র, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তদন্তে উঠে এসেছে যে King567, Play567, Playwin567-এর মতো অবৈধ প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের থেকে প্রায় ২,৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

এই টাকা তছরুপের জন্য ভুয়ো (Mule) ব্যাংক অ্যাকাউন্ট, পেমেন্ট গেটওয়ে এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়েছে। এমনকি দুবাইয়েও সম্পত্তি কেনা হয়েছে বলে ইডি জানিয়েছে। তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনার বাট, বিলাসবহুল গাড়ি এবং ডিজিটাল নথি উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় ৩২০ কোটি টাকারও বেশি সম্পত্তি অ্যাটাচ বা বাজেয়াপ্ত করা হয়েছে।