সোমবার লাঞ্চের আগেই শেষ হবে কাজ! বিধানসভা ভিত্তিক অভিযোগ সামলাবেন জুডিশিয়াল অফিসাররা
February 22, 2026

২০২৬ সালের হাইভোল্টেজ নির্বাচনের আগে রাজ্যে নজিরবিহীন তৎপরতা শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। ভোট সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হচ্ছে। এই কাজের সুবিধার্থে যুদ্ধকালীন তৎপরতায় একটি বিশেষ পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে, যা সোমবার লাঞ্চ ব্রেকের আগেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
অভিযোগ নিষ্পত্তি ও নজরদারি: হাইকোর্টের নির্দেশে ইতিমধ্য়েই রাজ্যের জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতি জেলায় জেলা জজ, জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে ৩ সদস্যের তদারকি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। পকসো ও এনডিপিএস মামলার ১০০ জন বিচারক এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। সোমবার দুপুরের পর থেকেই জুডিশিয়াল অফিসাররা সরাসরি পোর্টালের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করতে পারবেন।