মঙ্গল-রাহুর বিষাক্ত ‘অঙ্গারক যোগ’! সোমবার থেকেই ৪ রাশির জীবনে শুরু চরম দুর্ভোগ

জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তন সবসময়ই বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগামীকাল, ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে মঙ্গল গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করছে সূর্য, বুধ, শুক্র এবং রাহু। কুম্ভ রাশিতে মঙ্গল এবং রাহুর এই মিলন তৈরি করছে ভয়ংকর ‘অঙ্গারক যোগ’। জ্যোতিষীদের মতে, এই অশুভ যোগের প্রভাবে আগামী ২ এপ্রিল পর্যন্ত ৪টি রাশির জাতকদের জীবনে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসতে পারে।
বিপদে পড়তে পারেন কারা?
-
মিথুন: আর্থিক লেনদেন এবং সম্পত্তির বিষয়ে বড় সিদ্ধান্ত এখন না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন।
-
কর্কট: কর্মক্ষেত্রে বসের বিরাগভাজন হওয়ার আশঙ্কা রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে বড়সড় লোকসানের মুখ দেখতে পারেন। কথাবার্তায় সংযম রাখা একান্ত প্রয়োজন।
-
ধনু: ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। গোপন কথা বন্ধুর সঙ্গে শেয়ার করবেন না, বিশ্বাসঘাতকতার ভয় রয়েছে। আর্থিক অবস্থা টালমাটাল হওয়ার সম্ভাবনা।
-
কুম্ভ: যেহেতু এই রাশিতেই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তাই সবচেয়ে বেশি প্রভাব পড়বে কুম্ভ রাশির ওপর। মানসিক অস্থিরতা, দাম্পত্য কলহ এবং স্বাস্থ্যহানির প্রবল যোগ রয়েছে।