টিফিনের ফাঁকে বা ছুটির পর চলত নৃশংস লালসা, ওড়িশার নামী স্কুলে ৭ম শ্রেণির ছাত্রীর সাথে যা ঘটল!

ফের বিজেপি শাসিত ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। কেন্দ্রপাড়া জেলার ওলাভারের অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে এক ১২ বছরের নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগে ৪ শিক্ষক এবং এক পিওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ঘৃণ্য কাজে যুক্ত থাকার অভিযোগে এক মহিলা শিক্ষিকাকেও জালে তুলেছে প্রশাসন।
পুলিশ সূত্রে খবর, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে কখনও ভয় দেখিয়ে, আবার কখনও জোরপূর্বক স্কুলের মধ্যেই দিনের পর দিন নির্যাতন চালানো হতো। গত ১৪ জানুয়ারি নাবালিকাটি বাড়িতে কান্নাকাটি শুরু করলে পরিবারের কাছে সব সত্যি ফাঁস করে দেয়। এর পরেই ছাত্রীর মা পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। ফরেন্সিক টিম স্কুল থেকে নমুনা সংগ্রহ করেছে।
ওড়িশায় নারী নির্যাতনের গ্রাফ যে ক্রমশ ঊর্ধ্বমুখী, তা গত কয়েক মাসের পরিসংখ্যানেই স্পষ্ট। বালেশ্বর থেকে বারগড়—একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। সম্প্রতি এক কলেজ ছাত্রী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার বিচার না পেয়ে আত্মঘাতী হয়েছেন। কেন্দ্রপাড়ার এই ঘটনা ফের প্রমাণ করল যে, শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপদ নয় নাবালিকারা। এসটিআই এই ঘটনার দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছে।