টানা ৩ ম্যাচে ০! তবুও কি সুপার-এইটে ওপেন করবেন অভিষেক? বড় আপডেট দিলেন মর্নে মর্কেল

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এক নম্বর টি-২০ ব্যাটার হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করেও গ্রুপ পর্বের ৩ ম্যাচে তাঁর সংগ্রহ শূন্য। এই জঘন্য ফর্মের পর প্রশ্ন উঠেছিল, সুপার-এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি বাদ পড়বেন অভিষেক? সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল।

কেন বাদ পড়ছেন না অভিষেক? রবিবার সুপার-এইটের হাই-ভোল্টেজ ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে মর্কেল স্পষ্ট জানান, “অভিষেককে বাদ দেওয়া নিয়ে কোনো আলোচনাই হয়নি। ও একজন সত্যিকারের এন্টারটেইনার। নেটে ও দারুণ ছন্দে আছে।” অসুস্থতার কারণে একটি ম্যাচে সঞ্জু স্যামসন সুযোগ পেলেও তিনি কাজে লাগাতে পারেননি। ফলে ম্যানেজমেন্ট যে অভিষেকের ওপরই বাজি ধরছে, তা এখন পরিষ্কার। তবে দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো বড় শক্তির বিরুদ্ধে অভিষেকের এই রান-খরা চিন্তায় রাখছে অনুরাগীদের।