আইসিসি-র বড় ধামাকা! ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ১২টি দল? জানুন নতুন নিয়ম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই পরবর্তী আসর অর্থাৎ ২০২৮ বিশ্বকাপের ব্লু-প্রিন্ট সামনে আনল আইসিসি। এবারের বিশ্বকাপে যারা সুপার এইটে জায়গা করে নিয়েছে, তারা সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল। নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে পাকিস্তান সুপার এইটে উঠতেই তাদের আগামী বিশ্বকাপের অংশগ্রহণও নিশ্চিত হয়ে গেছে।

ভিউয়ারশিপে ইতিহাস: মাঠের লড়াইয়ের পাশাপাশি ডিজিটাল স্ক্রিনেও ঝড় তুলেছে ক্রিকেট। জিওস্টার (JioStar) জানিয়েছে, এবারের ভারত-পাকিস্তান ম্যাচের ডিজিটাল রিচ ছিল ১৬৩ মিলিয়ন, যা ২০২৪ বিশ্বকাপ ফাইনালের ভিউয়ারশিপকেও ছাড়িয়ে গেছে। কলম্বোয় গত ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে বিশ্বকাপে জয়ের রেকর্ড ৮-১ করেছে ভারত। প্রথমে বয়কটের নাটক করলেও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছে হার মানতে হয়েছে বাবর আজমদের।

আগামী বিশ্বকাপের অংক: ২০২৮ বিশ্বকাপ আয়োজিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। হোস্ট হিসেবে এই দুই দেশ সরাসরি খেলবে। এছাড়াও সুপার এইটের বাকি দল এবং আগামী ৯ মার্চের আইসিসি ক্রমতালিকা অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডও সরাসরি জায়গা পাবে। সূর্যকুমারের নেতৃত্বে ভারত এবারও হট ফেভারিট, লক্ষ্য এখন টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড গড়া।