“এক ধাক্কায় ৩০০ পয়েন্ট লাফাল বাজার”-বিনিয়োগকারীদের কোন শেয়ারে কত লাভ?

গতকালের হাহাকার কাটিয়ে আজ ফের ছন্দে ফেরার ইঙ্গিত দিল ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার প্রায় ১৩০০ পয়েন্টের বড় পতনের পর আজ শুক্রবার সকালে লগ্নিকারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এল সেনসেক্স ও নিফটি। দিনের শুরুতে বাজার কিছুটা নিম্নমুখী থাকলেও, মুহূর্তের মধ্যে ‘পাল্টি’ খেয়ে উপরের দিকে উঠতে শুরু করে সূচক।
বাজারের বর্তমান চিত্র: এ দিন সেনসেক্স ৩৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ইতিবাচক সংকেত দিয়েছে। অন্যদিকে নিফটি ১১৫ পয়েন্ট বেড়ে ২৫,৫৭২ পয়েন্টের গণ্ডি স্পর্শ করেছে। গতকাল যেখানে সেনসেক্স ৮২,৪৯৮ পয়েন্টে বন্ধ হয়েছিল, আজ সকালে তা কিছুটা পড়ে ৮২,২৭২-তে নামলেও দ্রুত ঘুরে দাঁড়ায়। মূলত রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বড় শেয়ারের হাত ধরেই বাজারে এই অক্সিজেন ফিরে এসেছে।
কেন আজ চড়ছে বাজার? বিশেষজ্ঞদের মতে, গতকালের পতনের পর অনেক লগ্নিকারীরাই সস্তায় বড় সংস্থার শেয়ার কেনার সুযোগ (Buy on Dips) কাজে লাগিয়েছেন। বিইএল (BEL), এনটিপিসি (NTPC) এবং এলঅ্যান্ডটি (L&T)-এর মতো শেয়ারগুলির দাম আজ হু হু করে বাড়ছে। তবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং ভারতী এয়ারটেলের শেয়ারে আজ কিছুটা মন্দা লক্ষ্য করা যাচ্ছে।
গতকালের ধসের আসল কারণ: বৃহস্পতিবারের ওই বড় ক্র্যাশের নেপথ্যে তিনটি প্রধান কারণ ছিল— ১. প্রফিট বুকিং বা মুনাফা তুলে নেওয়ার হিড়িক, ২. আমেরিকা-ইরান যুদ্ধের আশঙ্কা এবং ৩. বিশ্ববাজারে তেলের চড়া দাম। যদিও আজ সাময়িকভাবে সেই ক্ষত মেরামতের চেষ্টা করছে বাজার।
সতর্কবার্তা: শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এটি কেবলমাত্র খবর দেওয়ার উদ্দেশ্যে লেখা। বিনিয়োগের আগে অবশ্যই সার্টিফাইড আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।