বামেদের হাত ছাড়ল কংগ্রেস! কেন ২৯৪ আসনেই লড়ার চ্যালেঞ্জ নিলেন রাহুল গান্ধী? ফাঁস হলো আসল কারণ

২০২৬ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ এক বড় মোড় নিতে চলেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাম বা তৃণমূলের সঙ্গে জোট করে লড়ার পর, এবার একক শক্তিতে ২৯৪টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। বৃহস্পতিবার কোচবিহারে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই ‘একলা চলো’ নীতির নেপথ্য কারণ ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক প্রকাশ যোশী।
প্রকাশ যোশীর দাবি, তৃণমূল স্তরের কংগ্রেস সমর্থকদের দীর্ঘদিনের আক্ষেপ মেটাতেই এই সিদ্ধান্ত। বিগত নির্বাচনে জোটের কারণে অনেক আসনে কংগ্রেস প্রার্থী দেয়নি, ফলে দলের কট্টর সমর্থকরা নিজেদের প্রিয় ‘হাত’ চিহ্নে ভোট দেওয়ার সুযোগ পাননি। কর্মীদের এই আবেগ কেন্দ্রীয় নেতৃত্ব ও রাহুল গান্ধীকে জানানো হলে, তিনি এককভাবে লড়াই করার সবুজ সংকেত দেন। কোচবিহারের ৯টি আসনের জন্য ইতিমধ্য়েই ৫৫ জনের সম্ভাব্য নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রকাশ যোশী আশাবাদী যে, জোটহীন এই লড়াইয়ে কংগ্রেস গতবারের তুলনায় অনেক ভালো ফল করবে।