সুপার-৮ এর আগে বড় ধাক্কা! টিম ইন্ডিয়ার এই ২ তারকার ফর্ম দেখে কপালে ভাঁজ সূর্যকুমারের, চিন্তায় দেশ!

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সুপার-৮ রাউন্ডে পা রাখলেও টিম ইন্ডিয়ার অন্দরে এখন বইছে দুশ্চিন্তার হাওয়া। সামনে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের মতো কঠিন প্রতিপক্ষ। কিন্তু এই মরণ-বাঁচন লড়াইয়ের আগে দুই তরুণ ব্যাটার—অভিষেক শর্মা এবং তিলক বর্মার পারফরম্যান্স ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিষেকের ‘শুন্য’ হ্যাটট্রিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হলেও চলতি বিশ্বকাপে অভিষেক শর্মার ব্যাট যেন কথা বলতে ভুলে গেছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছেন তিনি এবং অবিশ্বাস্যভাবে তিনটি ম্যাচেই খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। আমেরিকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডস—প্রতিটি ম্যাচেই শূন্য রানে আউট হয়ে এক অনভিপ্রেত রেকর্ডের মালিক হয়েছেন অভিষেক। তাঁর মতো মারকুটে ওপেনারের এই ছন্নছাড়া ফর্ম বিপক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে।

তিলকের মন্থর ব্যাটিং অন্যদিকে, তিন নম্বরে নামা তিলক বর্মা প্রতিটি ম্যাচেই শুরুটা ভালো করছেন, কিন্তু সেটাকে বড় ইনিংসে রূপান্তরিত করতে পারছেন না। ৪ ম্যাচে ১০৬ রান করলেও তাঁর স্ট্রাইক রেট (১২০.৪৫) আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের তুলনায় অনেকটাই কম। মিডল অর্ডারে তাঁর ‘Gear’ বদলাতে দেরি হওয়া দলের রানের গতিকে থমকে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী বোলিং অ্যাটাকের বিরুদ্ধে তিলক এবং অভিষেক যদি দ্রুত ফর্মে না ফেরেন, তবে ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে ভারতের।