‘আপনার ভাবনা, আমাদের সংকল্প’: ২০২৬-এর লক্ষ্যে বিজেপির নতুন অভিযান ‘বিকশিত পশ্চিমবঙ্গ’

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এক বছর আগে থেকেই শুরু করে দিল বিজেপি। গত ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘বিকশিত পশ্চিমবঙ্গ সংকল্প পত্র, পরামর্শ সংগ্রহ অভিযান’। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, ঠান্ডা ঘরে বসে ইস্তেহার তৈরি না করে সরাসরি সমাজের সর্বস্তরের মানুষের মতামত নেওয়া। ফেব্রুয়ারি মাসজুড়ে এই কর্মসূচি চলবে।
বিজেপির এই অভিযানে শিক্ষক, ডাক্তার, কৃষক, গৃহবধূ থেকে শুরু করে বিদেশে থাকা বাঙালিদের কাছ থেকেও পরামর্শ চাওয়া হচ্ছে। দলীয় স্লোগান দেওয়া হয়েছে— “আপনার ভাবনা, আমাদের সংকল্প; আপনার আকাঙ্ক্ষা, আমাদের পথ; আপনার স্বপ্ন, আমাদের প্রতিশ্রুতি।” বিজেপির দাবি, গত ১৫ বছরের ‘অপশাসন’ ও বেকারত্ব দূর করে এক স্বচ্ছ ও কর্মসংস্থান-মুখী বাংলা গড়াই তাদের লক্ষ্য।
পরামর্শ দেওয়ার মাধ্যম:
-
ফোন নম্বর: ৯৭২৭ ২৯৪ ২৯৪ (9727 294 294) নম্বরে ফোন করে মতামত জানানো যাবে।
-
ড্রপ বক্স: প্রতিটি জেলায় ‘আকাঙ্ক্ষা সংগ্রহ বাক্স’ বসানো হয়েছে।
-
অন্যান্য: ইমেল, কিউআর কোড স্ক্যান এবং নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করেও পরামর্শ দেওয়া সম্ভব।
এখনও পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ পরামর্শ জমা পড়েছে এবং মাসের শেষে তা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করছে দল।