সত্য গোপন করে ছাদনাতলায় পিঁড়িতে বসা! ‘বর পুরুষ নন’ জানতেই বিয়ের মণ্ডপ রণক্ষেত্র, শ্রীঘরে স্বামী ও শাশুড়ি?

এলাহি আয়োজন, নিমন্ত্রিত অতিথিদের ভিড় আর সানাইয়ের সুর— সব ঠিকঠাকই চলছিল। কন্যাপক্ষের আতিথেয়তায় কোনো ত্রুটি ছিল না। বিয়ের প্রতিটি আচার-অনুষ্ঠান নিয়ম মেনেই সম্পন্ন হয়। কিন্তু উৎসবের আনন্দ বিষাদে পরিণত হতে সময় লাগল মাত্র কয়েক মুহূর্ত। বিয়ের ঠিক পরেই কনে ও তাঁর পরিবার জানতে পারলেন, যাঁর হাতে মেয়ের হাত তুলে দেওয়া হয়েছে, তিনি আদতে পুরুষই নন, এক রূপান্তরকামী (Transgender)।

রণক্ষেত্র বিয়ের মণ্ডপ উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিয়ের পর কোনোভাবে বরের আসল পরিচয় ফাঁস হয়ে যেতেই আঁতকে ওঠেন কনে। জালিয়াতির খবর জানাজানি হতেই রাগে ফেটে পড়েন কনের বাড়ির লোকজন। পরিস্থিতি বেগতিক বুঝে বরপক্ষের আত্মীয়-স্বজনরা মণ্ডপ ছেড়ে চম্পট দিলেও কন্যাপক্ষের হাতে ধরা পড়ে যান স্বঘোষিত ‘বর’ এবং তাঁর মা।

পুলিশের হস্তক্ষেপ ও বিয়ে বাতিল কেন সত্য গোপন করে এমন প্রতারণা করা হলো, সেই কৈফিয়ত চেয়ে বর ও তাঁর মাকে আটকে রাখা হয়। খবর পেয়ে গ্রামবাসীরা জড়ো হলে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। শেষমেশ খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে কোনোক্রমে উত্তেজিত জনতার হাত থেকে ওই দুজনকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বলাই বাহুল্য, এই জালিয়াতি সামনে আসার পরই বিয়েটি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কন্যাপক্ষের অভিযোগ, তাঁদের সরলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই প্রতারণা করা হয়েছে।