মাসিক ১৫০০ টাকা বেকার ভাতা! ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে আবেদন শুরুর আগেই জেনে নিন এই ৫টি মারাত্মক ভুল

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সুরাহা দিতে পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন উদ্যোগ ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। গত ১৫-১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে প্রথম দিনেই বিপুল আবেদনের মাঝেই সামনে এসেছে সতর্কবার্তা— সামান্য ভুলেই বাতিল হতে পারে আপনার আবেদনপত্র।

আবেদনের সময় যে ৫টি ভুল এড়িয়ে চলবেন:

১. পেশার কলামে ‘ছাত্র’ নয়: এটি মূলত একটি ‘বেকার ভাতা’। তাই আপনি যদি পড়াশোনা চালিয়েও যান, তবুও পেশার ঘরে ‘Student’ বা ‘ছাত্র’ লেখা যাবে না। সেখানে অবশ্যই ‘Unemployed’ বা ‘বেকার’ লিখতে হবে, নচেৎ আবেদনটি সরাসরি বাতিল হবে।
২. নাম ও পদবির অমিল: আপনার নাম ও পদবি অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, স্বামীর পদবি নয় বরং মাধ্যমিকের নথিতে থাকা নিজের নাম ও পদবিই ফর্মে ব্যবহার করতে হবে।
৩. বয়স গণনার নিয়ম: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। মনে রাখবেন, বয়স হিসাব করতে হবে ১লা এপ্রিল ২০২৬ তারিখের ভিত্তিতে। শুধুমাত্র পূর্ণ বছরটি ফর্মে উল্লেখ করতে হবে।
৪. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা: বর্তমানে আপনি যে ক্লাসে পড়ছেন তা উল্লেখ করবেন না। আপনার হাতে শেষ যে পরীক্ষার পাসের শংসাপত্র (Certificate) রয়েছে, সেটিকেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে গণ্য করুন।
৫. ছবি ও স্বাক্ষরে সর্তকতা: ছবির ওপর আড়াআড়ি সই (Cross Signature) করা বাধ্যতামূলক। এছাড়া প্রতিটি নথির ফটোকপিতে ‘Self-attested’ স্বাক্ষর থাকতে হবে।

টাকা পাওয়ার শেষ ধাপ:
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার লিঙ্কড এবং ডিবিটি (DBT) সক্রিয় হতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রাপ্ত রিসিভ কপিতে ‘দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর’ আছে কি না তা যাচাই করে নিন। বিস্তারিত তথ্যের জন্য এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে ভিজিট করুন https://apas.wb.gov.in/ পোর্টালে।