পিএফ-এর টাকা কি আটকে যেতে পারে? স্যালারি অ্যাকাউন্ট বদলালে এই কাজটি করতে ভুলবেন না!

চাকরি বদলানোর সাথে সাথে অনেকেরই নতুন স্যালারি অ্যাকাউন্ট খোলে। ডিজিটাল যুগে কয়েক ক্লিকেই ডেবিট কার্ড বা চেক বুক পাওয়া গেলেও, একটি অতি গুরুত্বপূর্ণ কাজ প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়। আর সেই ছোট্ট ভুলেই আটকে যেতে পারে আপনার কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করলে তা দ্রুত পোর্টালে আপডেট করা জরুরি।

সাধারণত, চাকরির পে-রোল আপডেট হলেও পিএফ-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক ডিটেইলস নিজে থেকে পরিবর্তন হয় না। যদি আপনার পুরনো স্যালারি অ্যাকাউন্টটি বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেটিই ইউএএন-এর সাথে লিঙ্ক থাকে, তবে ভবিষ্যতে পিএফ থেকে টাকা তোলার সময় আপনার ক্লেম বাতিল হয়ে যেতে পারে। বিপদের সময় টাকা তুলতে গিয়ে এই ধরণের বিড়ম্বনা এড়াতে আজই আপনার বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইপিএফও পোর্টালে লিঙ্ক করুন। মনে রাখবেন, সঠিক কেওয়াইসি (KYC) আপডেট না থাকলে কেবল টাকা তোলা নয়, পিএফ সংক্রান্ত অন্যান্য সুবিধাতেও সমস্যা দেখা দিতে পারে।