শেয়ার ছেড়ে সোনা-রুপো কিনছেন বড় ইনভেস্টররা, জেনেনিন কেন এই ভোলবদল?

সোনা আর রুপোর বাজারে এখন রোলার-কোস্টার রাইড! কখনও দাম আকাশছোঁয়া, তো পরক্ষণেই ধপাস। এই অস্থির পরিস্থিতিতে মাথায় হাত সাধারণ রিটেল বিনিয়োগকারীদের। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, ভারতের বড় বিনিয়োগকারীরা এখন দামী শেয়ার ছেড়ে সোনা-রুপোর দিকেই বেশি ঝুঁকছেন। আর এই প্রবণতা কিন্তু স্টক মার্কেটের জন্য একেবারেই সুখকর নয়।
শেয়ার বাজারের অবস্থা কেন শোচনীয়?
ফিন্যান্সিয়াল এক্সপার্ট তথা ‘উইজডম হ্যাচ’-এর প্রতিষ্ঠাতা আকসাত শ্রীবাস্তব মনে করেন, ভারতীয় শেয়ার বাজার এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর মতে, বিনিয়োগকারীরা এখন স্টক মার্কেট থেকে কাঙ্ক্ষিত রিটার্ন পাচ্ছেন না। উল্টোদিকে, সোনা এবং রুপো থেকে রিটার্ন মিলছে অনেক বেশি স্থিতিশীল ভাবে।
সোনা-রুপোতেই কেন বেশি ভরসা?
কেন বিশেষজ্ঞরা স্টকের বদলে ধাতব সম্পদে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন? আকসাত শ্রীবাস্তবের মতে এর কারণ দুটি:
-
রিটার্ন ও মানসিক শান্তি: স্টকের দাম প্রতিদিন চেক করার টেনশন থাকে। কিন্তু সোনা বা রুপো কিনে রাখলে সেই দুশ্চিন্তা অনেক কম। শান্তিতে ঘুমানো যায়।
-
সহজ বিনিয়োগ: সারাদিন হাড়ভাঙা খাটুনির পর উপার্জিত অর্থ দিয়ে সোনা কেনা অনেক বেশি নিরাপদ মনে করছেন অনেকে। স্টকের গ্রাফ দেখার চেয়ে ধাতব সম্পদে বিনিয়োগ অনেক বেশি ‘পিস অফ মাইন্ড’ দেয়।
বিশেষজ্ঞের টিপস: “দিনে ১০ ঘণ্টা কাজ করে যদি টাকা রোজগার করেন, তবে অন্তত ১ ঘণ্টা সময় দিন সেই টাকা কোথায় খাটাবেন তা ঠিক করতে। সঠিক মানি ম্যানেজমেন্ট না জানলে কঠোর পরিশ্রম বৃথা।”
মার্কেট ক্র্যাশ নিয়ে ভয় পাবেন না!
বাজার পড়ে গেলে অনেকেই ভয়ে লসে শেয়ার বিক্রি করে দেন। কিন্তু শ্রীবাস্তবের পরামর্শ—ধৈর্য ধরুন। বাজার আজ না হয় কাল ঘুরে দাঁড়াবেই। লস রিকভারি হবেই। যারা এই ক্র্যাশ বা ধসের সময়েও নিজের নার্ভ শক্ত রাখতে পারেন, দিনশেষে তারাই সফল বিনিয়োগকারী হিসেবে উঠে আসেন।
সতর্কবার্তা: এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্য ও শিক্ষার উদ্দেশ্যে। শেয়ার বাজার বা সোনা-রুপোয় বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোনও বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলুন এবং নিজে যাচাই করে নিন।