লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা! একলাফে বাড়ছে টাকার পরিমাণ, নতুন তালিকায় আপনার নাম আছে তো?

বাংলার মহিলাদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর একাধিক সামাজিক ভাতা চালু করলেও, জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এবার সেই প্রকল্পে যেমন উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনই ভাতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম জারি করেছে নবান্ন।
ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ জাতির মহিলারা এখন থেকে মাসে ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকার বদলে ১৭০০ টাকা করে পাবেন। মার্চ মাসেই এই বর্ধিত টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সম্প্রতি ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ শিবিরের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর নতুন করে ১ লক্ষ ২৫ হাজার মহিলার নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে টাকা পাওয়ার ক্ষেত্রে সামান্য ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। পুরসভা ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই ‘সিঙ্গল অ্যাকাউন্ট’ হতে হবে এবং তার সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এখন থেকে আর টাকা ঢুকবে না। এছাড়া উপভোক্তার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। যারা এখনও আধার লিঙ্ক করেননি, তাদের এই মাসের মধ্যেই কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, নাহলে আবেদন মঞ্জুর হওয়ার পরেও টাকা মিলবে না।