বড় পতন! মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে একলাফে ১৬০০ টাকা কমল সোনার দাম, হুড়মুড়িয়ে নামল রূপাও

সপ্তাহের শুরুতেই দেশীয় বাজারে সোনা ও রূপার দামে বড়সড় পতন দেখল বিনিয়োগকারীরা। সোমবার, ১৬ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ সোনার দাম ১.০২ শতাংশ হ্রাস পেয়েছে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৬০০ টাকা কমে ১,৫৪,৩০০ টাকায় লেনদেন হতে দেখা যায়। গত ট্রেডিং সেশনে যেখানে সোনার দাম ১,৫৫,৮৯৫ টাকায় থিতু হয়েছিল, আজ তা উল্লেখযোগ্যভাবে কমেছে।

শুধু সোনাই নয়, রূপার দামেও আজ নজিরবিহীন ধস নেমেছে। এমসিএক্স-এ ৫ মার্চ ২০২৬ মেয়াদের রূপার দাম প্রায় ৩.৪৮ শতাংশ বা ৮,৪৯২ টাকা কমে প্রতি কেজি ২,৩৫,৮৬৮ টাকায় দাঁড়িয়েছে। সাধারণ খুচরো বাজারে দিল্লি, মুম্বই এবং কলকাতায় ১০০ গ্রাম রূপা কিনতে খরচ হচ্ছে ২৬,৮০০ টাকা।

শহরভেদে সোনার দাম (১০ গ্রাম):
কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৬,৪৪০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৪৩,৪০০ টাকা। দিল্লিতে দাম কিছুটা বেশি, ২৪ ক্যারেট বিকোচ্ছে ১,৫৬,৫৯০ টাকায়। চেন্নাইতে আজ ২৪ ক্যারেট সোনার দাম সর্বাধিক ১,৫৭,৫৩০ টাকা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ঘরোয়া চাহিদার হেরফেরের কারণেই সোনার দামে এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিয়ের মরসুমের আগে এই দাম কমে যাওয়া সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হতে পারে।