৭৭ রান করে আউট ঈশান কিষান, ২ উইকেটে ১০০ পেরল ভারত, চলছে লড়াই

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান—বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের লড়াই মানেই স্নায়ুর চাপ আর কোটি কোটি ভক্তের আবেগ। আজ রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি দুই দেশ। গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান দখলের লড়াইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
হাত মেলালেন না ক্রিকেটাররা: রাজনীতির ছায়া মাঠে!
ম্যাচ শুরুর আগেই মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এক নজিরবিহীন ঘটনায়। টসের পর প্রথা মেনে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলালেন না। জানা গেছে, পাহেলগাঁও জঙ্গি হামলা এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী উত্তপ্ত পরিস্থিতির রেশ ধরেই দুই দলের মধ্যে এই শীতলতা। এশিয়া কাপ থেকে শুরু হওয়া এই তিক্ততা বিশ্বকাপেও বজায় রইল, যা ক্রিকেট বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে।
একাদশে বড় বদল, শুরুতে ধাক্কা
আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় একাদশে দুটি বড় পরিবর্তন আনা হয়েছে। দলে অন্তর্ভুক্ত হয়েছেন বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা এবং চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের প্রথম ওভারেই সলমন আলি আঘার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। বড় শট খেলতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে টিম ইন্ডিয়া।
অপরাজিত ভারত ও পয়েন্ট টেবিল
টুর্নামেন্টে এখন পর্যন্ত অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রোহিত-সূর্যদের দল। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত বর্তমানে ৩.০৫০ নেট রান রেট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। আজ জিতলেই গ্রুপ পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে নীল জার্সিধারীরা।
দুই দলের চূড়ান্ত একাদশ
| ভারত (Playing XI) | পাকিস্তান (Playing XI) |
| অভিষেক শর্মা, ইশান কিশান (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা। | সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আগা (C), বাবর আজম, মহম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (WK), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক। |