ইলেকট্রিক গাড়ির বাজারে ধামাকা! এক ধাক্কায় ৩.৮০ লক্ষ টাকা সস্তা টাটার গাড়ি, হুড়মুড় করে বাড়ছে বুকিং!

পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় ভারতের অবিসংবাদিত রাজা টাটা মোটরস (Tata Motors) ফেব্রুয়ারি মাসে নিয়ে এল এক অভাবনীয় চমক। যারা গত কয়েকমাস ধরে একটি ইলেকট্রিক গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটিই সম্ভবত বছরের সেরা সময়। কারণ, টাটা মোটরস তাদের ইভি (EV) রেঞ্জের উপর ৩.৮০ লক্ষ টাকা পর্যন্ত বিশাল ডিসকাউন্টের ঘোষণা করেছে।
টাটার অন্যতম জনপ্রিয় মডেল ‘কার্ভ ইভি’ (Curvv.ev)-তে পাওয়া যাচ্ছে সবথেকে বেশি ছাড়। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের মডেলের স্টকের উপর ৩.৮০ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন ক্রেতারা। এমনকি ২০২৬ সালের নতুন মডেল ইয়ারের গাড়িতেও রয়েছে ৩.৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের বিশেষ সুবিধা। এর পাশাপাশি টাটা পাঞ্চ ইভি (Punch.ev)-র ২০২৫ মডেলের ক্ষেত্রে ১.৬০ লক্ষ টাকা এবং ২০২৬ মডেলের ক্ষেত্রে ৯০ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে।
জনপ্রিয় ফ্যামিলি কার টাটা নেক্সন ইভি (Nexon.ev)-র ক্ষেত্রেও সুযোগ কম নয়। ২০২৫ সালের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ও অন্যান্য সুবিধা পাওয়া যাচ্ছে। বাজেট সেগমেন্টের কথা মাথায় রেখে টাটা টিয়াগো ইভি (Tiago.ev)-তেও ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। মূলত পুরনো বছরের ইনভেন্টরি দ্রুত শেষ করতেই টাটা এই ‘অ্যাগ্রেসিভ’ সেলস স্ট্র্যাটেজি নিয়েছে বলে মনে করছে অটোমোবাইল বিশেষজ্ঞরা। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত বৈধ। ডিলারশিপ এবং শহরের ওপর ভিত্তি করে এই ছাড়ের পরিমাণ সামান্য পরিবর্তিত হতে পারে। তাই দেরি না করে আপনার নিকটবর্তী টাটা মোটরস শোরুমে আজই যোগাযোগ করুন।